Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • টিম ইন্ডিয়ার মতো ! কেন্দ্র-রাজ্য সহযোগিতার পক্ষে মোদী

টিম ইন্ডিয়ার মতো ! কেন্দ্র-রাজ্য সহযোগিতার পক্ষে মোদী

Online Desk মে 24, 2025
Niti-Yaog-1.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে কাজ করলে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়, শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এগিয়ে আসে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, যাকে টিম ইন্ডিয়া বলে, তাহলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। যদিও এই বৈঠকে বাংলার প্রতিনিধিত্ব নেই। গতবারের অসম্মানের জেরে এবার এই বৈঠক বয়ক্ট করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বিকশিত ভারত ২০৪৭-কে মাথায় রেখে এবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকের মূল থিম ‘Viksit Rajya for Viksit Bharat@2047’। এ বিষয়ে গুরত্ব দিতে গিয়ে মোদি বলেন, দেশের উন্নয়নই প্রতিটি নাগরিকের উদ্দেশ্য। যখন প্রতিটি রাজ্য বিকশিত হয়ে উঠবে, একমাত্র তখনই ভারতও বিকশিত হবে। ১৪০ কোটি নাগরিকের এটাই মূল আকাঙ্ক্ষা।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্যগুলি যেন আন্তর্জাতিক মানের অন্তত একটি করে পর্যটনকেন্দ্র গড়ে তোলে। সেখানে যেন আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা ও পরিকাঠামো থাকে। এক রাজ্য, একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আর তা হলেই সেই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলির আশপাশের শহরগুলিও আকর্ষণীয় দ্রষ্টব্যস্থল হিসেবে উন্নয়নের মুখ দেখবে।

বৈঠকে মোদী মহিলাদেরও বিমুখ করেননি। বলেছেন, কর্মক্ষেত্রে আমাদের নতুন নতুন আইন আনতে হবে। নয়া নীতি গ্রহণ করতে হবে। যাতে দেশের কর্মশক্তির সঙ্গে নারীদের সসম্মানে যুক্ত করা যায়।একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার কথাও বলেন মোদী। তাঁর কথায়, এমন নীতি নিয়ে আমাদের কাজ করতে হবে। মানুষ যখন পরিবর্তন অনুভব করবেন, তখন তাঁদের মধ্যেও শক্তির বদল ঘটবে। আর সেটাই এক বিশাল পরিবর্তন ঘটাবে।

Continue Reading

Previous: কেন্দ্র ও রাজ্যগুলি টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়: প্রধানমন্ত্রী মোদী
Next: মহিলা টি২০ চ্যাম্পিয়ন মহামেডান

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.