Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শান্তিপুরে পথদুর্ঘটনায় মৃত্যু ৯৩ বছরের বৃদ্ধার, রাতভর গাড়ির চাকায় পিষ্ট দেহের আঙুল দেখে সনাক্ত করল পরিবার

শান্তিপুরে পথদুর্ঘটনায় মৃত্যু ৯৩ বছরের বৃদ্ধার, রাতভর গাড়ির চাকায় পিষ্ট দেহের আঙুল দেখে সনাক্ত করল পরিবার

Online Desk এপ্রিল 14, 2025
Santipur-Run-over.jpg

নিজস্ব সংবাদদাতা : ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৯৩ বছর বয়সি এক বৃদ্ধার। সোমবার সকালে তাঁর ছিন্নভিন্ন দেহ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায়। প্রথমে কেউ বুঝতে না পারলেও সময় গড়ালে খোঁজ পড়ে শান্তিপুর পাঁচপোতা এলাকার বাসিন্দা কুমারী দাসের। বয়স ৯৩ বছর। পরে এলাকার মানুষ খোঁজখবর নিয়ে জানতে পারেন, ১২ নম্বর জাতীয় সড়কের উপর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে একটি দেহ। প্রথমে সনাক্ত করতে না পারলেও পরে ওই বৃদ্ধার হাতের আঙুল দেখে বৃদ্ধাকে চিনতে তাঁর পরিবার। এরপর স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসে। পরে রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়।

মৃতার পরিবার সূত্রে খবর, বার্ধক্য জনিত কারণে তিনি হাঁটাচলা সেভাবে করতে পারতেন না। তবে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে ১২ নম্বর জাতীয় সড়কে পৌঁছালেন সেটা তাদের জানা নেই। বেশ কিছু বছর আগে স্বামী মারা গিয়েছে। বর্তমানে তিনি মেয়ের বাড়িতেই বসবাস করতেন। তবে সোমবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পরিবারের। তবে কী কারণে তিনি রাস্তা পার হচ্ছিলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি তাঁর পরিবার। তারা অনুমান করছেন, ভোররাতে তিনি রাস্তার ওপারে কারুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে হয়তো রওনা হয়েছিলেন। ঘটনার তদন্ত করেছে পুলিশ।

Post Views: 217

Continue Reading

Previous: ইন পারস্যুট অফ পিস : ভারত-পাক মৈত্রীর অনন্য দিশা
Next: পুরোনো পদ ফিরে পাওয়া নিয়ে উদ্বিগ্ন চাকরিহারারা, পরামর্শ নিতে আইনজ্ঞদের আহ্বান !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.