Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ভগ্নপ্রায় স্কুলের মধ্যেই চলছে ছাত্রছাত্রীদের পড়াশোনা, আতঙ্কিত শিক্ষকমণ্ডলী

ভগ্নপ্রায় স্কুলের মধ্যেই চলছে ছাত্রছাত্রীদের পড়াশোনা, আতঙ্কিত শিক্ষকমণ্ডলী

Online Desk জুন 16, 2025
twet.png

সুকান্ত চট্টোপাধ্যায় ,উত্তর ২৪ পরগনার : ভগ্নপ্রায় স্কুলের মধ্যেই চলছে ভয়ে ভয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা। এরকমই দৃশ্য দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার দক্ষিণ লেবুখালী এফপি স্কুলে। স্কুলটি স্থাপিত হয়েছিল ১৯৬২ সালে। দীর্ঘ ৬০ বছরের স্কুল বর্তমানে পরিণত হয়েছে এক ভগ্ন স্তুপে।
সূত্রের খবর ওই স্কুলের একতলা ছাদের একাধিক ঘরে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। এর পাশাপাশি ওই পুরনো ঘরের দেওয়ালের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বট গাছের চারা বলে জানা গেছে। প্রত্যেক দিনই ওই স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীরা আশঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে। বর্তমানে ওই স্কুলের ছাত্র ছাত্রের সংখ্যা ১৫০ জনেরও বেশি বলে জানা গেছে।
স্কুলের শিক্ষকরা রীতিমতো আতঙ্কিত ,তারা জানিয়েছে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ দাস জানিয়েছেন, “প্রায় ৬০ বছরের পুরনো স্কুলটির ভবন আস্তে আস্তে ভেঙে পড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানানো হয়েছে।” এক পঞ্চম শ্রেণীর ছাত্রী জানায়, “ভয়ে ভয়ে ক্লাস করি, কখন যে মাথার ওপর থেকে কিছু ভেঙে পড়ে!”
স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ অনেকদিন ধরেই এই স্কুলের সরকারই কোন অনুদান আসেনি সেই কারণেই বর্তমানে স্কুলের ভগ্নপ্রায় অবস্থা। এই পরিস্থিতিতে দিনের পর দিন পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। দক্ষিণ লেবুখালী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে সরকার যদি এখনো না জাগে তবে বড়সড়ো বিপদ ঘটতে পারে যে কোন সময়।
স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন এবং এলাকাবাসী সহ সকলেই চাইছেন দ্রুত এই স্কুলের সংস্কার হোক। যদিও এর আগে বহুবার প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন কি জানিও মেলিনি কোন সুরাহা বলে অভিযোগ। সব মিলিয়ে স্কুলের ভগ্নদশা কবে ঠিক হবে সেই থেকেই তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ লেবুখালী এলাকা।

Post Views: 242

Continue Reading

Previous: সন্দেশখালি বিজেপিতে বড় সড় ভাঙ্গন ! রেখা পাত্রের ছায়া সঙ্গী, লতিকা মিস্ত্রি তৃণমূলে
Next: ২০২৬ সালে লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং দুটি রাজ্যে জনগণনা শুরু, কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.