Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আলিপুরদুয়ারে গণ্ডারের হামলায় মৃত দুই জনজাতি মহিলা, শোকস্তব্ধ কোদালবস্তি

আলিপুরদুয়ারে গণ্ডারের হামলায় মৃত দুই জনজাতি মহিলা, শোকস্তব্ধ কোদালবস্তি

Online Desk মে 20, 2025
Rhino.jpg

নিজস্ব সংবাদদাতা ,আলিপুরদুয়ার : ফের বন্যপ্রাণীর হামলায় প্রাণ হারালেন দুই জনজাতি মহিলা। সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে গণ্ডারের আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধা ও তার নাতনির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে, জালদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন কোদাল বনবস্তিতে।

পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম আপিল রাভা (৫৫) ও তাবিতা রাভা (২৭)। তাঁরা রাভা জনজাতির বাসিন্দা এবং কোদালবস্তি এলাকার বাসিন্দা ছিলেন। অন্যান্য দিনের মতোই সোমবার সকালে তাঁরা কুলটি নদীতে মাছ ধরতে যান। আচমকাই কাছের জঙ্গল থেকে একটি গণ্ডার বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়।

স্থানীয়দের বক্তব্য, ঘটনাস্থলেই মৃত্যু হয় আপিল রাভার। গুরুতর আহত অবস্থায় তাবিতা রাভাকে প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। বনবস্তির মানুষজন দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও, দুর্গম এলাকা হওয়ায় এম্বুলেন্স পরিষেবা পৌঁছতে কিছুটা সময় লেগে যায়।

এদিকে, আজ মঙ্গলবার মৃতদেহ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জালদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বনবস্তিগুলিতে প্রায়ই বন্যপ্রাণীর চলাচল ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে, বনবস্তি সংলগ্ন এলাকাগুলির নিরাপত্তা ও বন দপ্তরের নজরদারির বিষয়টি নিয়ে।

Continue Reading

Previous: কানে’র মঞ্চে ছেঁড়া জামা পড়ে কটাক্ষের শিকার উর্বশী রাউটেলা! বললেন ‘আমার মনখারাপ’
Next: অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগ! ফের সমালোচনার মুখে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.