Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ভুয়ো শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার অভিযোগ এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে

ভুয়ো শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার অভিযোগ এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে

Online Desk জুন 18, 2025
yfhyiy.png

বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর : ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জোগাড় করে বহাল তবিয়তে সরকারি চাকরি করছেন এক বাংলাদেশী নাগরিক।। সূত্রের খবর অভিযুক্ত অনিতা দাস ইসলামপুর অমর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মী। অনিতা দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বাংলাদেশী নাগরিক এবং তিনি অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জোগাড় করে ল্যান্ড লুজার ক্যাটাগরিতে চাকরি করছেন। সোমবার ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে উত্তম দাস তার সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, এ বিষয়ে অনিতা দাস জানিয়েছেন, উত্তম দাস বলে তিনি কাউকে চেনেন না। তার স্বামী আগে বিয়ে করেছেন কিংবা ওই পক্ষে কোন সন্তান আছে বলে তার জানা নেই। অন্যদিকে অবর বিদ্যালয়ে পরিদর্শক শুভঙ্কর নন্দীর থেকে এ বিষয়ে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি বলে জানানো গেছে।
এই ঘটনার খবর ছড়িয়ে যাওয়ার পর কেন সৎ মায়ের বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করলো উত্তম দাস এই প্রশ্ন করতেই উত্তম দাস জানিয়েছেন, “আমার মায়ের মৃত্যুর পর বাবা শংকর চন্দ্র দাস বাংলাদেশে গিয়ে বিয়ে করেন অনিতা রানী দাসকে। এরপর অনিতা রানী দাস রামগঞ্জে শাস্ত্রী নগর গ্রামে আসেন। অনিতা রানী দাস আমার এবং দিদির উপর নির্যাতন শুরু করেন। এরপর রায়গঞ্জের এক অনাথ আশ্রমে বড় হয়ে উঠি এবং তার দিদিকে ইসলামপুরের অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় উক্ত অনিতা রাণী দাসের প্ররোচনায়।”
অন্যদিকে রামগঞ্জের শাস্ত্রীনগরের শংকর চন্দ্র দাসের প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন, শংকর দাস দ্বিতীয় পক্ষের স্ত্রী অনিতা রানী দাসকে বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে এসেছিলেন। প্রতিবেশীদের প্রশ্ন সে কিভাবে ভারতের এসে পড়াশোনা করল আর চাকরি বা কিভাবে পেল? এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন শংকর দাসের আগের পক্ষের ছেলে মেয়ের উপর দ্বিতীয় স্ত্রী অনিতা অত্যাচার করতো। সন্তানদের অস্বীকার করে একজন মহিলা কিভাবে সরকারি কর্মী হয়ে উঠল সেটা নিয়েই চলছে জল্পনা। এর পাশাপাশি প্রতিবেশীদের অভিযোগ বাংলাদেশ থেকে বিয়ে করে আসার পর অনিতা দাসকে কোনদিন স্কুলে যেতে দেখা যায়নি তবে কিভাবে রামগঞ্জ হাইস্কুল থেকে তাকে শংসাপত্র দেওয়া হল। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসলামপুর মহকুমা শাসক দপ্তর ।

Post Views: 244

Continue Reading

Previous: কালিগঞ্জে ভোট সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে সরকারি ভোট গ্রহন কর্মীরা
Next: ‘ভুল করেছে ইজরায়েল, শাস্তি পেতে হবে’: খামেনিই

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.