Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইছামতি নদীর উপর বেহাল সেতু , জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় মানুষ

ইছামতি নদীর উপর বেহাল সেতু , জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয় মানুষ

Online Desk জুলাই 16, 2025
FotoJet-2.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর ২৪ পরগণা : নদীবক্ষে ভেসে চলেছে থোকা থোকা কচুরীপানা। যা দেখতে মনোরম হলেও নদীপাড়ের বাসিন্দায়ের কাছে বেশ অসুবিধাজনক। ভরা বর্ষায় সেই নদীর অবস্থা রীতিমতো বেহাল। সংস্কারের অভাবে ধুঁকছে ইছামতী নদী। তাকে ঘিরে ফেলেছে কচুরিপানা। ইছামতী নদীর সাথে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি সাহিত্য কাব্যকথা। এই ইছামতী নদী বাংলার কথাসাহিতিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বড়োই সাধের। সেই ইছামতী এখন একেবারে বিপর্যস্ত।    

 

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সরুপনগর ব্লকের ভারত বাংলাদেশ  সীমান্তের এই  ইছামতী নদীর বিপর্যস্ত অবস্থায় রীতিমতো অসহায় স্থানীয় বাসিন্দারা। ২০০ফুট লম্বা ৮ ফুট চওড়া বাশের সেতু গোবিন্দপুর শগুনা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করে এই প্তহ দিয়েই। মূলত শারাফুল নির্মাণ ব্লক হাসপাতাল থেকে  বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসতে গেলে সহজেই এই বাঁশের সেতু দিয়ে যেতে হয়। ভরা কচুরিপানায় বেহাল বাঁশের সাঁকো টলমল করছে, তার মধ্যেই বাইক থেকে অ্যাম্বুলেন্স, চারচাকা গাড়ি -সহ স্থানীয় মানুষজন এই সেতুর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বাচ্ছা থেকে বড়ো সকলে। যেকোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা। 

 

অন্যদিকে, এলাকার মানুষজন বলছেন, বারবার নদী সংস্কারের কথা বলেও কোনো কাজ হয়নি। এছাড়াও বলেন, কেন্দ্র এ বিষয়ে একেবারে নির্বিকার হয়ে বসে আছে। স্থানীয়রা চাইছেন দ্রুত কংক্রিটের ব্রিজ অন্যদিকে ইছামদী নদীর সংস্কার না হলে কচুরিপানা ঢেকে যাবে বাঁশের সাঁকো যার ফলে বড়োসড় দুর্ঘটনার কবলে পড়তে হবে।

সরুপ নগরের ভিডিও বিষ্ণুপদ রায় বলেন, এটা আমাদের এক্তিয়ারেরে মধ্যে নেই  জেলা পরিষদ দেখেনা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনে তাও আমি নিরাপত্তার জন্য ৬ জন সিভিক ভলেন্টিয়ারকে রেখেছি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কিছু করার নেই।

Post Views: 164

Continue Reading

Previous: পশ্চিম মেদিনীপুর-সহ চার জেলায় বন্যা পরিস্থিতি, ব্যবস্থা নিতে আধিকারিকদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
Next: মমতার পর সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটে ভাঙা নিয়ে সরব অভিষেকও, তৎপর দিল্লি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.