Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শনিবার দেশজুড়ে ওলা, উবের এবং র‍্যাপিডোর চালকদের ৬ ঘণ্টার ধর্মঘট, নেপথ্যে কী কারণ?

শনিবার দেশজুড়ে ওলা, উবের এবং র‍্যাপিডোর চালকদের ৬ ঘণ্টার ধর্মঘট, নেপথ্যে কী কারণ?

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
rapido.jpg

ওঙ্কার ডেস্ক: ন্যূনতম ভাড়ার বিষয়ে সরকারি হস্তক্ষেপ-সহ একাধিক দাবিতে ৬ ঘন্টার ধর্মঘট ডেকেছে ওলা, উবের এবং র্যাাপিডোর চালকরা। শনিবার সারা ভারতজুড়ে এই ধর্মঘট পালিত হবে। তেলেঙ্গানা গিগ এবং প্ল্যাটফর্ম শ্রমিক ইউনিয়নের তরফে এই ধর্মঘট ডাকা হয়েছহে। ওলা, উবের এবং র্যামপিডোর চালকরা এই ইউনিয়নের সঙ্গে যুক্ত।

বুধবার সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ইউনিয়নের তরফে জানানো হয়েছে, অন্যায্য মূল্য নির্ধারণের বিরুদ্ধে দেশজুড়ে অ্যাপ-ভিত্তিক পরিবহন কর্মীরা ৭ ফেব্রুয়ারি ছয় ঘণ্টার জন্য অ্যাপ থেকে লগ আউট করবেন। ইউনিয়নের অভিযোগ, মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন ২০২৫ কার্যকর থাকা সত্ত্বেও, অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মগুলি নিজেদের মতো ভাড়া নির্ধারণ করে চলেছে। বিবৃতিতে ইউনিয়ন বলেছে, ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইন ২০২৫ থাকা সত্ত্বেও, প্ল্যাটফর্মগুলি ইচ্ছামত ভাড়া নির্ধারণ করছে। আমাদের দাবি স্পষ্ট: ন্যূনতম বেস ভাড়া ঘোষণা করতে হবে। বাণিজ্যিক কাজে ব্যক্তিগত গাড়ির অপব্যবহার বন্ধ করতে হবে।’ ইউনিয়নের মতে, সরকার নির্ধারিত ন্যূনতম ভাড়ার অভাবের ফলে চালকদের আয় কমেছে। তাদের আরও অভিযোগ, যারা জীবিকার জন্য অ্যাপ-ভিত্তিক কাজের উপর নির্ভরশীল সেই লাইসেন্সধারী চালকদের মধ্যে অন্যায্য প্রতিযোগিতা তৈরি করেছে বাণিজ্যিক পরিবহনের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার।

ক্যাব চালকদের ইউনিয়নের তরফে মূলত দুটি দাবি তোলা হয়েছে। প্রথমটি হল অটো, ক্যাব, বাইক ট্যাক্সি এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবাগুলির জন্য ন্যূনতম বেস ভাড়া ঘোষণা করা। যে ভাড়া চূড়ান্ত করতে হবে চালক এবং শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে। দ্বিতীয়টি হল, বাণিজ্যিক যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য ব্যক্তিগত, অ-বাণিজ্যিক গাড়ির ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।

Post Views: 147

Continue Reading

Previous: পাকিস্তান সেনার বালোচ হামলাকে সমর্থন আমেরিকার; জারি করল সকারি বিবৃতি
Next: এসআইআর-এর চাপে বিএলও-এর মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদে

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.