Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের নতুন অস্ত্র ! দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি কর, চাপে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও

ট্রাম্পের নতুন অস্ত্র ! দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি কর, চাপে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও

Online Desk মে 19, 2025
Trump-2.jpg

ওঙ্কার ডেস্ক : আবার একটি অস্ত্র ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ অর্থাৎ ‘বড় সুন্দর বিল’ এনে বুঝিয়ে দিতে চাইছেন, আমেরিকায় কাঁড়ি কাঁড়ি ডলার হাঁকিয়ে তা হাসতে হাসতে দেশে পাঠান যাবে না। এবার আমেরিকার কারেন্সি অন্য দেশে পাঠাতে গেলে কর দিতে হবে। ইতিমধ্যে মার্কিন হাউস বাজেট কমিটি এই বিলের পক্ষেই ভোট দিয়েছে। যদি এই বিলটি আইনে পরিণত হয়, তাহলে বড়সড় খরচের মুখে পড়বেন আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় এবং অনাবাসী ভারতীয়।

এই বিল চালু করার বিষয়ে বার বার মুখ খুলেছেন ট্রাম্প। ১,১১৬ পাতার এই বিলে জোর দেওয়া হয়েছে আমেরিকার কর কাঠামোর উপর। যাঁরা এইচ-১বি এবং গ্রিনকার্ড নিয়ে বসবাস করেন, তাঁরাই এই আইনের আওতায় বেশি সমস্যায় পড়বেন। আমেরিকার নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে সেই দেশে থাকেন, তাঁদের এখন মাথায় হাত। প্রস্তাবিত বিলে রয়েছে- মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান, তবে তার উপর পাঁচ শতাংশ কর চাপানো হবে। এই করের উপর কোনও ছাড় বা সীমার কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে কোনও পরিমাণ মূল্য পাঠালেই তাঁকে দিতে হবে পাঁচ শতাংশ কর। তবে আমেরিকার নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। নতুন বিল যদি সত্যি সত্যি আইনে পরিণত তাহলে আমেরিকায় বসবসকারী প্রায় ৪৫ লক্ষ ভারতীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন। দেখা গেছে, এর মধ্যে রয়েছেন প্রায় ৩২ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতও।

Post Views: 188

Continue Reading

Previous: শেষমেশ ছেঁড়া জামা পরে সংবাদের শিরোনামে অভিনেত্রী উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও
Next: ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত ফি আদায় ! একাধিক পুরসভাকে ‘ধমক’ মমতার, সতর্ক করলেন পুলিশ কর্মীদেরও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.