Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান, শুক্রবার রাতেই দিল্লি পৌঁছবে আরেকটি ব্যাচের পড়ুয়ারা

ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান, শুক্রবার রাতেই দিল্লি পৌঁছবে আরেকটি ব্যাচের পড়ুয়ারা

Online Desk জুন 20, 2025
ir.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় পড়ুয়াদের ইরান থেকে সরিয়ে নেওয়ার জন্য বন্ধ থাকা আকাশসীমা খুলে দিল তেহরান। সংঘাত কবলিত ইরান থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য ‘অপারেশন সিন্ধু’ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার। সেই উদ্ধার কর্মসূচির অংশ হিসেবে আগামী দুই দিনের মধ্যে ইরানের বিভিন্ন শহরগুলিতে আটকে থাকা কম করে ১,০০০ ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লিতে নিয়ে আসা হবে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রথম বিমানটি শুক্রবার রাত ১১ টায় (ভারতীয় সময় অনুসারে) অবতরণ করবে। দ্বিতীয় বিমানটি শনিবার সকালে এবং এবং তৃতীয়টি ওই দিন সন্ধ্যায় ভারতে পৌঁছবে। ইজরায়েলের সঙ্গে সংঘাতের ফলে ইরানের আকাশসীমা বেশিরভাগ আন্তর্জাতিক বিমানের জন্য বন্ধ রয়েছে। এই আবহে নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় পড়ুয়াদের সেই দেশ থেকে সরিয়ে আনার জন্য একটি বিশেষ করিডোর খুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য ‘অপারেশন সিন্ধু’ শুরুর ঘোষণা করেছে ভারত সরকার। কারণ ইজরায়েলের সঙ্গে পারস্য উপসাগরীয় দেশটির সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দিল্লিতে ইরানি দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু পড়ুয়া আহত হওয়ার পর ইরানের বিদেশ মন্ত্রক তেহরানে ভারতীয় মিশনের সঙ্গে যোগাযোগ রাখছে।

একটি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত।’ ইরানে ৪,০০০ এরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন। ঘটনাচক্রে এর অর্ধেক সংখ্যকই পড়ুয়া। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে উত্তর ইরান থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে নিয়ে সড়কপথে আর্মেনিয়ার ইয়েরেভানে নিয়ে যাওয়া হয়েছিল। তেহরান এবং ইয়েরেভানে ভারতের মিশনগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই উদ্ধারকাজ চালানো হয়েছিল। ইয়েরেভান থেকে, তারা ১৮ জুন দুপুর ২:৫৫ মিনিটে একটি বিশেষ বিমানে উঠে ১৯ জুন ভোরে নয়াদিল্লিতে অবতরণ করে।

Post Views: 160

Continue Reading

Previous: দলের নেতার অভিযোগে ফের অস্বস্তিতে তৃণমূল, কাজল-ঘনিষ্ঠের নিশানায় অনুব্রত-চালিত বীরভূমের আরেক আইসি
Next: ইরানে সরকার পরিবর্তন অগ্রহণযোগ্য, জানাল রাশিয়া

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.