Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • সিঁদুর পুণ্যের প্রতীক

সিঁদুর পুণ্যের প্রতীক

Online Desk মে 31, 2025
E-2.jpg

বিপ্লব দাশ : “অপারেশন সিঁদুর” যে নিষ্কন্ট ছিল না এমনটাই উঠে আসছে। সম্প্রতি ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান প্রতিরক্ষা কর্মী অনিল চৌহান এক টিভি সাক্ষাৎকারে এমনটাই ইংগিত করেছেন। ফলে “২২ তারিখের বদলা ২২ মিনিটে”, এতটা সহজ বোধ হয় নয়। তবে জেনারেল, এটাও বলেছেন, প্রথম দিনের কৌশলগত ভুল সংশোধন করে পরের দুদিন সাফল্য পেয়েছি। ফলে সিঁদুরের সাফল্য যে তুড়ি মেরে এসেছে এমনটা ভাবা বোধ হয় ঠিক নয়। জেনারেল চৌহান আরেকটা কথা জানিয়েছেন, চার দিনের সংঘর্ষ কখনই পারমাণবিক যুদ্ধের কাছাকাছি পৌঁছায়নি। তবে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে এই সংঘর্ষ গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বলে তিনি মনে করেন। জেনারেন চৌহানের কথা খাটো করের দেখা উচিত নয়। আর এখানেই সংঘর্ষ বিরোতির পর “অপারেশন সিঁদুর” ভারত জুড়ে যে আকার নিয়েছে, তাতে আবার জেগে উঠছে কার্গিল কিংবা পুলওয়ামা পরবর্তি ঢাকঢোলের আওয়াজ।

একথা বলতে দ্বিধা নেই, ‘সিঁদুর’ এখন রাজনৈতিক প্রোডাক্ট। সেটা কখনও রক্তে বইছে, কখনও মহিলা পুলিশের কপালে। ক্রমেই একটা জাতির গর্ব কলুষিত হচ্ছে রাজনৈতিক কাজিয়ায়। একথা ঠিক, যে কোনো ক্ষমতাশীল দল তার যে কোনো সাফল্যকে রাজনৈতিক ইস্যু করবে, তাকে ভোটে লাগাতে চাইবে। এদিক থেকে মোদীভারত একশ ভাগ সফল। কিন্তু এই রাজনৈতিক প্রপাগান্ডার মধ্যে যেন গলদগুলো চাপা না পড়ে যায়। কারণ, রাজনীতি আর প্রতিরক্ষা এক নয়। যে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় জড়িয়ে থাকে বিনাশের কিছু না কিছু উপাদান। আরও একটা কথা, জাতীয় গর্বকে যদি একটি বিশেষ দল তার অধিকার করে বশে তাহলে সম্মান ধুলোন্ঠিত হয়। কার্গিল কিংবা পুলওয়ামা পরবর্তীকালে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়।

Post Views: 210

Continue Reading

Previous: শিল্প, না অশ্লীলতা ! সান ফ্রান্সিসকোর ৪৫ ফুট লম্বা নগ্ন নারীর মূর্তি নিয়ে তোলপাড়
Next: ভারী বৃষ্টি ও ভূমি ধসে উত্তর-পূর্ব ভারতে ২ দিনে মৃত্যু ৩০ জনের

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.