Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের বহওয়ালপুরে কেন প্রত্যাঘাত করল ভারত? পিছনে রয়েছে যে কারণ

পাকিস্তানের বহওয়ালপুরে কেন প্রত্যাঘাত করল ভারত? পিছনে রয়েছে যে কারণ

Online Desk মে 7, 2025
20250423_145737.jpg

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বহওয়ালপুরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা গুঁড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। এই শহরে আঘাত হানার পিছনে রয়েছে একাধিক কারণ।

লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে বহওয়ালপুর শহর। এটি পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। মূলত এই শহরে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটি ছিল। ‘জামিয়া মসজিদ সুবহান আল্লাহ্‌’ ক্যাম্পাসে ছিল ওই জঙ্গি সংগঠনের সদর দফতর। এই দফতরে জইশ জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হত বলে অভিযোগ। আর সে কারণেই নিখুঁত ছক কষে এই জঙ্গিডেরাকে নিশানা করেছে ভারতীয় সেনা।

উল্লেখ্য, ২০০২ সালে সরকারি ভাবে জইশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। কিন্তু খাতায় কলমে নিষিদ্ধ করলে কী হবে বহাল তবিয়তে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে আসছ জঙ্গি সংগঠনটি। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে অশান্তি পাকানোর ছক কষে আসছিল জঙ্গি সংগঠনটি। এই জঙ্গিডেরার কাছেই রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। পাক সেনাবাহিনীর নাকের ডগায় থেকে সংগঠনটি নাশকতার ছক কষছিল বলে অভিযোগ। জইশ ই মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার বহওয়ালপুরের ক্যাম্পাসেই থাকত। প্রসঙ্গত, এই মাসুদ ভারতের জেলে বন্দি ছিল। ১৯৯৪ সালে তাকে ছেড়ে দেওয়া হয়। মূলত ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণের পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। জেল থেকে ছাড়া পাওয়ার পর ২০০০ সালে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন গঠন করে মাসুদ।

Post Views: 107

Continue Reading

Previous: প্রত্যাঘাতের লোকেশন ঠিক করে দেয় ‘র’!
Next: সৌরভ ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে ঠিক করেন, বিলম্বিত বোধহয় কোহলির!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.