Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, ভারতীয় দলকে অভিনন্দন মোদীর

‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, ভারতীয় দলকে অভিনন্দন মোদীর

Online Desk সেপ্টেম্বর 29, 2025
modi-bihar.jpg

ওঙ্কার ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের উত্তেজনা ক্রিকেটেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ক্রিকেটের ময়দানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে বর্ণনা করতে গিয়ে অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনেছেন। মোদীর মতে খেলার মাঠেও ‘অপারেশন সিঁদুর’ অভিযানের মত জয় এসেছে ভারতের পক্ষে।

রবিবার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর গভীর রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী লেখেন, ‘মাঠেও অপারেশন সিঁদুর। আর ফলাফল সেই একই। ভারত জিতেছে।’ এর পরেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘আমাদের ক্রিকেটারদের অভিনন্দন’। উল্লেখ্য, রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে প্রথমে ভারত পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেয়। পরে ব্যাট করতে নেমে দু’ বল বাকি থাকতে ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় মেন ইন ব্লু। এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি সাহেবজাদা ফারহান (৩৮ বলে ৫৭) এবং ফখর জামান (৩৫ বলে ৪৬) তাদের দলকে দুর্দান্ত খেলা উপহার দেন। তবে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের স্পিন পাকিস্তানকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলে।

এদিনের এই ম্যাচ জয়ের পরও বিতর্ক থামছে না। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম টুর্নামেন্টে জয়ী হয়ে ভারত পাক ক্রিকেট কর্তা মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে বিজেপি পাকিস্তান ক্রিকেট কর্তা মহসিন নকভিকে নিশানা করেছে। পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য এ বিষয়ে বলেন, ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করেছে, কারণ তা তুলে দেওয়ার কথা ছিল পাকিস্তানের মন্ত্রী এবং ক্রিকেট কর্তা মহসিন নকভির। যিনি পাকিস্তানি সন্ত্রাসের প্রচারকদের প্রধান মুখ। সে কারণেই ভারত তাঁর হাত থেকে তা নিতে অস্বীকার করে।

Post Views: 142

Continue Reading

Previous: লাদাখে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে; সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দল নেতাকে হুমকি বিজেপি মুখপাত্রের
Next: বিগ ‘বি’ বনাম রাউলপিণ্ডি এক্সপ্রেস, এশিয়া কাপ ফাইনালের পর ভাইরাল নেট দুনিয়ায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.