Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুরে’ নিহতদের জন্য সমবেদনা কলম্বিয়ার, হতাশ থারুর

‘অপারেশন সিঁদুরে’ নিহতদের জন্য সমবেদনা কলম্বিয়ার, হতাশ থারুর

Online Desk মে 30, 2025
tharoor.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। নিহতদের মধ্যে ছিলেন বেশিরভাগই পর্যটক। সেই হামলার জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। অপারেশন সিঁদুর অভিযানে নিহতদের জন্য কলম্বিয়া আগেই শোকপ্রকাশ করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সে দেশে গিয়ে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার উদ্দেশে বিশ্বের বিভিন্ন দেশে সাত প্রতিনিধিদল পাঠিয়েছে মোদী সরকার। তেমনই একটি দলের নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলটি পানামা এবং গুয়েনা সফর সেরে বৃহস্পতিবার কলম্বিয়ায় পৌঁছেছে। বোগোটায় সে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করে প্রতিনিধিদলটি। সেই সময় থারুর বলেন, ‘কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা একটু হতাশ। তারা ভারতের হামলায় পাকিস্তানের নিহতদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাঁদের জন্য নয়। আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনও ভাবেই এক সারিতে রাখা যায় না। কেউ আক্রমণ করে, কেউ প্রতিরোধ করে— এদের মধ্যে কোনও সমতা নেই। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।’

উল্লেখ্য, থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সরফরাজ আহমেদ (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), জি এম হরিশ বালযোগী (তেলেগু দেশম পার্টি), শশাঙ্ক মণি ত্রিপাঠী (বিজেপি), ভুবনেশ্বর কলিতা (বিজেপি), মিলিন্দ দেওরা (শিবসেনা), তেজস্বী সূর্য (বিজেপি) এবং প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু।

Post Views: 141

Continue Reading

Previous: SSC-র নয়া বিজ্ঞপ্তি জারি, পদ্ধতি ও নিয়মাবলীতে কি কি পরবির্তন আনা হল ?
Next: বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে ২৮ অনুপ্রবেশকারী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.