Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘মহিলার ছদ্মবেশে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন’: প্রাক্তন সিআইএ অফিসার

‘মহিলার ছদ্মবেশে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন’: প্রাক্তন সিআইএ অফিসার

Online Desk অক্টোবর 25, 2025
laden.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন গোয়েন্দাদের চোখে ধুলো দিতে মহিলার ছদ্মবেশ নিয়েছিলেন। এমনটাই জানালেন প্রাক্তন সিআইএ অফিসার জন কিরিয়াকু। তাঁর দাবি, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন, তোরা বোরা পাহাড় থেকে পালানোর সময় মহিলার ছদ্মবেশ ধারণ করেছিলেন। প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন লাদেন।

কিরিয়াকু ১৫ বছর ধরে সিআইএতে ছিলেন এবং পাকিস্তানে সিআইএ সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান ছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিরিয়াকু বলেন, তাঁরা জানতেন না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের অনুবাদক আসলে একজন ‘আল-কায়েদা অপারেটিভ যিনি মার্কিন সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন।’

তিনি বলেন, ‘প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছিল। আপনার মনে আছে, আমরা আফগানিস্তানে বোমা হামলা শুরু করার আগে এক মাসেরও বেশি সময় অপেক্ষা করেছিলাম। আমরা চিন্তাভাবনা করার চেষ্টা করছিলাম। আমরা চেষ্টা করছিলাম যাতে আবেগ আমাদের বিচারবুদ্ধিকে ছাপিয়ে না যায়। এই অঞ্চলে যথাযথভাবে গড়ে ওঠা পর্যন্ত আমরা এক মাস অপেক্ষা করেছিলাম। তার পরে আল-কায়েদা ঘাঁটিগুলিতে আক্রমণ শুরু করি। বেশিরভাগই দক্ষিণ এবং পূর্ব আফগানিস্তানের পশতু অঞ্চলে। আমরা ২০০১ সালের অক্টোবরে বিশ্বাস করেছিলাম যে ওসামা বিন লাদেন এবং আল-কায়েদা নেতৃত্ব তোরা বোরায় কোণঠাসা হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের অনুবাদক আসলে একজন আল-কায়েদা কর্মী ছিলেন। যিনি মার্কিন সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন। আমরা ভেবেছিলাম ওসামা বিন লাদেনকে কোণঠাসা করে ফেলেছি। তাকে আমরা পাহাড় থেকে নেমে আসতে বলেছিলাম। এর পর তিনি অনুবাদকের মাধ্যমে বললেন, আপনারা ভোর পর্যন্ত সময় দিতে পারবেন কিনা? এই সময়ের মধ্যে তারা নারী ও শিশুদের সরিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। অনুবাদক জেনারেল ফ্রাঙ্কসকে এই শর্তে রাজি করান। তবে শেষে লাদেন এক জন মহিলার পোশাক পরে অন্ধকারে একটি ট্রাকের পিছনে করে পাকিস্তানে পালিয়ে যান।’

Continue Reading

Previous: পুরসভার অবহেলায় রাস্তাঘাটের বেহাল দশা কৃষ্ণনগরের, চাঁদা তুলে মেরামতের কাজে নামলেন বিরোধী কাউন্সিলার
Next: ঠিক কি কি কারণে অন্ধ্রপ্রদেশে বাসে ভয়াবহ আগুন লেগেছিল; জানালো পুলিশ

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.