Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘নির্বাচন পণ্ড করতে ওসমান হাদিকে খুন করা হয়েছে’: ইউনুস সরকারকে কাঠগড়ায় তুললেন হাদির ভাই

‘নির্বাচন পণ্ড করতে ওসমান হাদিকে খুন করা হয়েছে’: ইউনুস সরকারকে কাঠগড়ায় তুললেন হাদির ভাই

Online Desk ডিসেম্বর 24, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকায় ক্লোজ রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তরুণ ছাত্রনেতার মৃত্যুর পর এবার মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন পণ্ড করতে হাদিকে খুন করা হয়েছে বলে ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নিহত ছাত্র নেতার ভাই।

মঙ্গলবার ঢাকার শাহবাগে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি। ইউনুস সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘আপনারা ওসমান হাদিকে খুন করেছেন, আর এখন এই ইস্যু ব্যবহার করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ওসমান হাদি চেয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হোক। সেই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেছিলেন তিনি। তাঁর ভাইয়ের খুনিরা যাতে শাস্তি পান সে বিষয়ে ওমর হাদি বলেন, ‘নির্বাচনের পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করুন। এ বিষয়ে কোনও অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে সরকার। যদি ওসমান হাদির জন্য ন্যায়বিচার না মেলে, তাহলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।’ নিজের বক্তব্যে শেখ হাসিনার কথাও উল্লেখ করেন ওমর। দেশজুড়ে বিক্ষোভের ফলে গত বছর ভারতে পালিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহের সময় তৈরি হয় সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। যে সংগঠনের মুখপাত্র ছিলেন শরিফ ওসমান হাদি। তাঁকে গত ১২ ডিসেম্বর ঢাকায় খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তরুণ ছাত্রনেতার এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Post Views: 245

Continue Reading

Previous: দিনহাটায় তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! গুলি চলেছে প্রমাণ নেই, জানাল পুলিশ
Next: দেশে না ফিরলে কোনো আবেদনই শোনা হবে না; বিজয় মাল্যকে জানিয়ে দিল বোম্বে হাইকোর্ট

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.