Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাক-অধিকৃত কাশ্মীরে পাক বাহিনীর তুমুল গুলিবর্ষণ ! নিহত ৮ বিক্ষোভকারী

পাক-অধিকৃত কাশ্মীরে পাক বাহিনীর তুমুল গুলিবর্ষণ ! নিহত ৮ বিক্ষোভকারী

Online Desk অক্টোবর 1, 2025
POK-Protest.jpg

ওঙ্কার ডেস্ক : গত ৭২ ঘন্টায় “মৌলিক অধিকার অস্বীকার”-এর প্রতিবাদে আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে উত্তাল পাক-অধিকৃত কাশ্মীর। বাজার দোকানপাট, ব্যবাসিক প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ। পরিবহন ব্যবস্থা এবং ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। পাক-অধিকৃত কাশ্মীরে পাক সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের হিংসাত্মক বিক্ষোভে বুধবার ৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাগ জেলার ধীরকোটে রয়েছেন ৪ জন, মুজাফফরাবাদে ২ জন এবং মিরপুরে ২ জন। মঙ্গলবার মুজাফফরাবাদ থেকে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে মোট সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

দমনপীড়ন সত্ত্বেও মুজাফফরাবাদে বিক্ষোভকারীদের ‘লং মার্চ’ অব্যাহত। তাঁদের ৩৮টি দাবি রয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত পাক অধিকৃত কাশ্মীর বিধানসভার ১২টি আসন বাতিল করা। এএসি নেতা শওকত নওয়াজ মীর বলেছেন, “৭০ বছরেরও বেশি সময় ধরে আমাদের জনগণকে বঞ্চিত মৌলিক অধিকারের জন্য… হয় অধিকার প্রদান করুন, নয়তো জনগণের ক্রোধের মুখোমুখি হোন।”

ইতিমধ্যে বিক্ষোভকারীদের দমন করতে রাজধানী ইসলামাবাদ থেকে অতিরিক্ত ১,০০০ সেনা পাঠানো হয়েছে। পাক সরকার এই অঞ্চলে ইন্টারনেট অ্যাক্সেসও নিষেধাজ্ঞা জারি করেছে। পাকিস্তানের প্রত্যন্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে পাক বিমান বাহিনীর হামলায় ত্রিশ জন নাগরিক নিহত হয়েছে। চিনা যুদ্ধবিমান থেকে এই বিমান হামলা চালানো হয়েছিল।।

Continue Reading

Previous: নবমী থেকেই ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
Next: মল্লিকার্জুন খাড়গের শারীরিক অবস্থা স্থিতিশীল

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.