Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাবর বাদ যেতেই ছন্দে পাকিস্তান, ইংল্যান্ডকে হারালো টেস্ট সিরিজে

বাবর বাদ যেতেই ছন্দে পাকিস্তান, ইংল্যান্ডকে হারালো টেস্ট সিরিজে

Online Desk অক্টোবর 26, 2024
thumb_27136-2.jpg

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতেই পাকিস্তান ক্রিকেট নিয়ে প্রশ্ন আসে। তবে বাবর আজম দল থেকে বাদ পড়তেই ছন্দে পাকিস্তান।রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান। শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার সিরিজ জিতলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ জিতল পাকিস্তান। মুলতানের পর রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচেও পাকিস্তানের জয়ে বড় অবদান রাখলেন দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। মাসুদের নেতৃত্বে টানা ৬ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জার মুখে পড়তে হয় পাকিস্তানকে। কিন্তু এবার ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান।সিরিজও ইংল্যান্ড হারল ২-১-এ। সিরিজের শেষ টেস্টে আজ তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১২ রানে। জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৬ রান। ১৯ বলেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
২০২১ সালের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। বাবর আজম, শাহিন আফ্রিদিরা দল থেকে বাদ পড়তেই পাকিস্তান ফিরল স্বমহিমায়।

Post Views: 127

Continue Reading

Previous: জলমগ্ন চন্দ্রকোনা, ত্রান শিবিরে অসংখ্য মানুষ
Next: ঐশ্বর্য্যর প্রতি নিমরতের ঈর্ষাই কি ভাঙলো তারকা জুটির দাম্পত্য? যে কারণে এত ঈর্ষা!

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.