Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সন্ত্রাসে মদত দিয়েও ভুরি ভুরি অনুদান! ১০ মাসে ১.৪৩ লক্ষ কোটির অনুদান এবং ঋণ পেয়েছে ইসলামাবাদ

সন্ত্রাসে মদত দিয়েও ভুরি ভুরি অনুদান! ১০ মাসে ১.৪৩ লক্ষ কোটির অনুদান এবং ঋণ পেয়েছে ইসলামাবাদ

Online Desk মে 24, 2025
20250507_172823.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারতের তরফে অভিযোগ করা হয় যে পাকিস্তানের মদতে সেই নারকীয় হামলা চালানো হয়েছিল। এমনকি আইএমএফ যাতে পাকিস্তানকে ঋণ না দেয় সেই কারণে সরব হয়েছিল নয়াদিল্লি। যদিও ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানের জন্য ঋণ মঞ্জুর করেছে আইএমএফ কর্তৃপক্ষ। শুধু আইএমএফ নয়, বিশ্বের আরও বিভিন্ন দেশ থেকে অনুদান ও ঋণ পেয়ে থাকে দেশটি।

রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ সালের প্রথম ১০ মাসে ভারতীয় মুদ্রায় ১.৪৩ লক্ষ কোটি টাকার আন্তর্জাতিক সাহায্য পেয়েছে পাকিস্তান। তার মধ্যে যেমন ঋণ রয়েছে তেমন রয়েছে অনুদানও। পাক সংবাদমাধ্যম ডন দেশের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশনের (ইএডি) রিপোর্ট উল্লেখ করে এননটাই জানিয়েছে।

ইসলামাবাদ চিন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির কাছ থেকে অর্থসাহায্য পেয়ে থাকে। গত ১০ মাসে পাকিস্তান সৌদি আরবের ২৫.৫ হাজার কোটি টাকা পেয়েছে পাকিস্তান, এছাড়া সংযুক্ত আরব আমিরশাহির কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা এবং চিনের কাছ থেকে ২৫.৫ হাজার কোটি টাকা পেয়েছে ইসলামাবাদ।

সূত্রের খবর, এখনও ঋণ ও অনুদানের দিকে তাকিয়ে রয়েছে শাহবাজ শরিফের সরকার। ইসলামাবাদের লক্ষ্য আগামী ৩০ জুনের মধ্যে ১.৬৩ লক্ষ কোটি টাকা লাভ করা। এখনও বাকি রয়েছে ২০ লক্ষ কোটি টাকা।

উল্লেখ্য, গত ১৬ মে ভুজ থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ঋণ না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আইএমএফ পাকিস্তানকে অর্থসাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। ভারত চায়, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থভাণ্ডার।’

Post Views: 204

Continue Reading

Previous: বাড়ি ফিরলেন পূর্ণম , স্ত্রীকে বললেন- খুব ভাল লাগছে !
Next: কেন্দ্র ও রাজ্যগুলি টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়: প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.