Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ

পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ

Online Desk মে 9, 2025
20250509_091117.jpg

ওঙ্কার ডেস্ক: একের পর এক আঘাত হানছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও। সেই আবহে পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল বিএসএফ। বৃহস্পতিবার রাতে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ কয়েক জন জঙ্গি সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। যদিও তাদের প্রতিহত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের পিছনে পাক সেনার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে বিএসএফের তরফে জানানো হয়েছে, বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে। বিএসএফের জওয়ানদের চালানো গুলিতে কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অন্য দিকে, এদিন ভোরে জম্মুকাশ্মীরের পুঞ্চে আচমকা বিস্ফোরণ ঘটে। প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে এটা কিসের শব্দ এবং কোথা থেকে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। সংবাদ মাধ্যম সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখার কাছে শব্দটি শোনা গিয়েছে। এই বিস্ফোরণের পর জম্মুকাশ্মীরের প্রায় সব জায়গায় ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়। বাজানো হয় সাইরেনও।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাক হামলার পর তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। পঞ্জাবের চণ্ডীগড়ে বাজানো হয় সাইরেন। পাক হানার পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোটে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা।

Continue Reading

Previous: সীমান্তের সেনাঘাঁটিতে পাক হামলার ছক ভেস্তে দিল ভারত, সীমান্তবর্তী এলাকায় ‘ব্ল্যাক আউট’
Next: তাপপ্রবাহের অস্বস্তি মুক্তি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.