Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ইন্ডিয়া মিসাইল ছুঁড়েছে’, রাতে আড়াইটেয় পাক প্রধানমন্ত্রীকে ফোন সেনাপ্রধানের

‘ইন্ডিয়া মিসাইল ছুঁড়েছে’, রাতে আড়াইটেয় পাক প্রধানমন্ত্রীকে ফোন সেনাপ্রধানের

Online Desk মে 17, 2025
20250517_100104.jpg

ওঙ্কার ডেস্ক: প্রকাশ্য সভায় বিরল স্বীকারোক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ১০ মে ভোরে ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নূর খান বিমানঘাঁটি এবং পাকিস্তানের অভ্যন্তরে অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এ বিষয়টি প্রকাশ্যে মেনে নিলেন শরিফ। ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের রাত আড়াইটে নাগাদ তাঁকে ফোন করে বলেন, ভারত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

শাহবাজ শরিফের কথায়, ‘৯ ও ১০ মে মধ্যবর্তী রাত আড়াইটে নাগাদ জেনারেল আসিম মুনির আমাকে ফোন করে বলেন যে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। একটি নূর খান বিমানঘাঁটিতে এবং কিছু অন্যান্য এলাকায় আঘাত হেনেছে’। রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের মধ্যে অবস্থিত নূর খান বিমানঘাঁটি। বিমান অভিযানের জন্য এটি পাকিস্তানের একটি কৌশলগত সামরিক ঘাঁটি। চাকলালা বিমানঘাঁটি নামে আগে পরিচিত ছিল এটি। মূলত এই প্রথম নয়, এর আগে এই বিমানঘাঁটিতে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বাহিনী প্রত্যাঘাত করেছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের একটি ভিডিও শেয়ার করে বিজেপি মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই স্বীকার করেছেন যে জেনারেল আসিম মুনির তাঁকে রাত আড়াইটের দিকে ফোন করে জানিয়েছিলেন যে ভারত নূর খান বিমান ঘাঁটি এবং আরও বেশ কয়েকটি জায়গায় প্রত্যাঘাত করেছে। এটা বুঝতেই পারছেন যে, প্রধানমন্ত্রী মাঝরাতে পাকিস্তানের ভেতরে হামলার খবর পেয়ে ঘুম থেকে উঠেছিলেন। এটি অপারেশন সিঁদুরের মাত্রা, নির্ভুলতা এবং সাহসিকতার কথা অনেকাংশে বলে।’

Post Views: 153

Continue Reading

Previous: ২০২৪-২৫ অর্থবছরে ২৫২.৩৮ কোটি টাকার পাট কিনেছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া
Next: সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে, কমবে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া অফিস

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.