Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হোয়াটসঅ্যাপ ছবি নিয়ে ঝামেলা, মহারাষ্ট্রে স্ত্রীর সামনেই যুবককে খুন

হোয়াটসঅ্যাপ ছবি নিয়ে ঝামেলা, মহারাষ্ট্রে স্ত্রীর সামনেই যুবককে খুন

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যম হোয়াটসঅ্যাপের ডিসপ্লে ছবি নিয়ে ঝামেলার জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপাড়া পূর্ব এলাকায়। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে, নিহত যুবকের নাম আফতাব শেখ। ২৪ বছর বয়স ওই যুবকের। অভিযোগ, তাঁর স্ত্রীর সামনে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ডিসপ্লে ছবি নিয়ে ঝামেলা হয়। সেই বিরোধের জেরে ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ হনুমান নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। মেহেদির ছেলের হোয়াটসঅ্যাপ ডিপি নিয়ে ঝগড়ার পর মেহেদি হাসান শেখ (২৫) আফতাব শেখের স্ত্রীর সামনেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আফতাবের।
এলাকার বাসিন্দাদের দাবি, মেহেদি একজন বাংলাদেশি নাগরিক। গুরুতর অপরাধের জন্য এর আগে সাজা ভোগ করেছে ওই অভিযুক্ত। যদিও এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই সমস্ত দিকগুলি বর্তমানে তদন্ত করা হচ্ছে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নালাসোপাড়া থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

Post Views: 165

Continue Reading

Previous: স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তিন তালাক, শ্বশুরকে বিয়ে করতে চাপ
Next: ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির পক্ষে সায় ইজরায়েলের; সেদেশে চালু হতে পারে ভারতের ইউপিআই

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.