Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • করনদীঘিতে মাছ ধরতে গিয়ে এবার জালে ফাঁসলো আস্ত ব্যালট বক্স!

করনদীঘিতে মাছ ধরতে গিয়ে এবার জালে ফাঁসলো আস্ত ব্যালট বক্স!

Online Desk জুলাই 29, 2023
1000020239.jpg

বিক্রমাদিত্য বিশ্বাস,উত্তর দিনাজপুর : পুকুরে মাছ ধরতে গিয়ে এবার জালে ফাঁসলো আস্ত ব্যালট বক্স! যা দেখে রীতিমতো তাজ্জব গ্রামবাসী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  হতেও সময় নেয়নি। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদীঘির বাজারগাও -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলুয়া গ্রামের। মাছ তুলতে গিয়ে ব্যালট বক্স উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ব্যালোট বক্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ডালখোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও করনদিঘীর বিডিও বলেন,ওই বুথে পুনরায় ভোট হয়ছিল। ভোটের দিন প্রিসাইডিং অফিসার  অভিযোগ করেছিলেন, ব্যালট বক্স লুট হয়েছে। সেই কারনে বেলুয়া বুথে গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ সীটের ভোট পুনরায় নেওয়া হয়েছে।
প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জেলায়। নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় ব্যালট পেপার উদ্ধারের পালা অব্যাহত। কখনও গণনা কেন্দ্রের বাইরে, কখনও আবার খোলা মাঠে মিলেছে বিভিন্ন দলের প্রতীকের ছাপ দেওয়া ছেঁড়া, আধ পোড়া ব্যালট পেপার। তবে এবার একেবারে আস্ত ব্যালট বক্স উদ্ধারের ঘটনায় অবাক সকলে।

Post Views: 225

Continue Reading

Previous: গ্রিন করিডোর করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
Next: হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে শুরু হয়েছে চিকিৎসা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.