Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি কর্মীদের হুমকির অভিযোগে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ অগ্নিমিত্রা পালের

বিজেপি কর্মীদের হুমকির অভিযোগে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ অগ্নিমিত্রা পালের

Online Desk জুলাই 2, 2023
Screenshot_2023-07-02-19-56-35-189_com.whatsapp_copy_450x300.jpg

অনুসুয়া সিনহা, দুর্গাপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক বিরোধী সব রাজনৈতিক দল। চলছে শাসক বিরোধী বাক যুদ্ধ,হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। পঞ্চায়েতের মনোনয়ন পর্বকে ঘিরে অশান্তির খবর সামনে এসেছে জেলায় জেলায়। মনোনয়ন পর্ব শেষেও উত্তেজনার রেশ অব্যাহত। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। এবার দুর্গাপুরে আসানসোলের রানীগঞ্জের চাপুই এলাকায় বিজেপি মন্ডল সভাপতি কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি নেতৃত্ব। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অগ্নিমিত্রা পালের অভিযোগ,চাপুই এলাকার তৃণমূল নেতা তাদের ভোটের প্রচারে বাধা দেয়। এমনকি বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগও করেন তিনি।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।তাদের দাবি, বিজেপিই বাইরে থেকে লোক এনে অশান্তি করেছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রানীগঞ্জের চাপুই এলাকায়। এরপর ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে আন্দোলন তুলে নেন অগ্নিমিত্রা।

Post Views: 107

Continue Reading

Previous: “খুন হতে পারেন দু’ই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অনন্ত মহারাজ” ভিডিও বার্তায় আশঙ্কা প্রকাশ KLO প্রধান জীবন সিংহের
Next: বিজেপি কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে : সুকান্ত

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-06-170844.png

ভিডিও কলে মিলছে খোঁজ, তবুও কাটছে না ভয়! দুবাইয়ে আটকে সাগরের একাধিক

Online Desk মার্চ 6, 2026
WhatsApp-Image-2026-03-06-at-11.59.51-AM.jpeg

SIR নিয়ে আসানসোলে বিক্ষোভে CPIM কর্মীদের

Online Desk মার্চ 6, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.