Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • #PanchayatElection2023 পোলিং বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশিকা নির্বাচন কমিশনের

#PanchayatElection2023 পোলিং বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশিকা নির্বাচন কমিশনের

Online Desk জুলাই 1, 2023
images.jpg

তামসী রায় প্রধান,কলকাতাঃ পোলিং বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। আর নির্দেশিকা ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ফের হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা।
শুক্রবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি পাঠায় নির্বাচন কমিশন। সেখানে ৩১৫ কোম্পানি বাহিনীকে কোন কোন কাজে ব্যবহার করা হবে, সেই ব্যাপারে নির্দেশ রয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, রাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে টহলদারি, রুট মার্চ ইত্যাদি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। যে কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনার মোকাবিলা করতেও ব্যবহার করা হবে বাহিনীকে। কিন্তু কোথায় কোথায় বাহিনী ব্যবহার হবে, তার নির্দেশ দেবে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।
আর এই নির্দেশিকা আসতেই ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ কমিশনের নির্দেশে কোথাও বলা হয়নি যে, পোলিং বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। যদিও হাইকোর্ট তার নির্দেশে বিষয়টি উল্লেখ করেছিল। কিন্তু তারপরেও কমিশন এখনও পর্যন্ত সেব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।
এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষ ভোট দিতে চাইছে, কিন্তু শাসক দল সন্ত্রাস করছে। পোলিং বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট লুঠ করবে তৃণমূল।

Post Views: 110

Continue Reading

Previous: বিদেশী না থাকাই কী কারণ! গড়ের মাঠে ফিরছে ফুটবল উন্মাদনা
Next: আদালত চত্বরেই শোভন রত্না তুমুল বিতন্ডা। বান্ধবী বৈশাখীকে পাশে নিয়ে শোভন রত্না কে বললেন একদম চুপ!

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.