Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জয়পুরে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ রোগীর মৃত্যু, সতর্কতায় গাফিলতির অভিযোগ পরিবারের

জয়পুরে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ রোগীর মৃত্যু, সতর্কতায় গাফিলতির অভিযোগ পরিবারের

Online Desk অক্টোবর 6, 2025
rajasthan-hospital.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড জয়পুরের সরকারি হাসপাতালে। রবিবার গভীর রাতে সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারে অগ্নিকাণ্ডে কম করে ছয় জন গুরুতর রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আগুন থেকে রোগী মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে দুষছেন নিহতদের পরিবার। কর্মীরা সতর্কতা মেনে চলেনি বলে অভিযোগ মৃতদের পরিবারের।

এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডাক্তার অনুরাগ ধাকাড বলেন, স্টোরেজ এরিয়ায় আগুন লাগে। সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। সেই সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক পোস্ট করে মোদী লিখেছেন, ‘রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।’ তবে এই অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, আট জন রোগীর মৃত্যু হয়েছে বলে, তবে ধাকাড এবং হাসপাতালের সুপার সুশীল ভাটির দাবি, মৃতের সংখ্যা ছয়।

গোটা ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নিহতরা হলেন সিকারের পিন্টু, জয়পুরের দিলীপ ও বাহাদুর, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী এবং খুরমা। ধাকাড বলেন, ‘নিহত ছয় জনের মধ্যে দুই মহিলা এবং চার জন পুরুষ।’ তিনি আরও বলেন, ‘অন্যান্য ১৪ রোগীকে একটি আলাদা আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

Post Views: 106

Continue Reading

Previous: জিএসটি সংস্কারে ক্ষমতাবৃদ্ধি বাংলার কারুশিল্পী, কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের
Next: এলাকায় লোডশেডিং করে তৃণমুল নেতার উপর হামলা, কুলতুলিতে আতঙ্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.