Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জানুয়ারি 12, 2026
samir-mamata.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত হলেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে রবিবার রাত সওয়া ১১টা নাগাদ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সমীর। মৃত্যুকালে বাম নেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার গভীর রাতে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।’ উল্লেখ্য, ১৯৫২ সালে সমীর পুততুণ্ডের জন্ম। ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। সিপিএমের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক পথচলা শুরু সমীরের। একদা দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএম এর জেলা সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

সিপিএমের সঙ্গে যুক্ত থাকার সময় দলের ‘রাজনৈতিক লাইন’ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ হয়। পরে দল ছেড়ে সমীর স‌ইফুদ্দিন চৌধুরীর সঙ্গে মিলেই গড়ে তোলেন পিডিএস। সমীর পুততুণ্ডর স্ত্রী অনুরাধা পুততুণ্ডও সিপিএমের কর্মী ছিলেন। তিনিও দল ত্যাগ করে সমীরের সঙ্গে পিডিএসে যোগ দেন। সিপিএম জমানায় সিঙ্গুর-নন্দীগ্রামে জমি বাঁচাও আন্দোলনের সময় মানুষের সঙ্গে ছিলেন পুততুণ্ড দম্পতি। সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল সমীরকে। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হয় পুততুণ্ড দম্পতির।

Post Views: 166

Continue Reading

Previous: সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতার হুমকি, ট্রাম্পের কড়া বার্তা কিউবাকে
Next: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.