Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী, যাবেন শ্রীলঙ্কায়ও

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী, যাবেন শ্রীলঙ্কায়ও

Online Desk এপ্রিল 3, 2025
20250403_134316.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। ব্যাঙ্ককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই সম্মেলনের পর, তিনি শ্রীলঙ্কায় রওনা দেবেন।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘ দিন ধরে আঞ্চলিক উন্নয়ন, সংযোগ এবং অর্থনৈতিক সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) ​​এর তাৎপর্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিক অবস্থানের কারণে বিমসটেক-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্যাঙ্কক পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতার বন্ধন জোরদার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি৷’ ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছনোর পর সেখানে শিখ সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙড়া পরিবেশন করেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘থাইল্যান্ড এমন এক দেশ যার মধ্যে সভ্যতার বন্ধন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান সাংস্কৃতির শহর ব্যাঙ্ককে অবতরণ করেছে। বিমানবন্দরে উপ-প্রধানমন্ত্রী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ৷” তিনি আরও লিখেছেন, ‘থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তৃত আলোচনার পাশাপাশি ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মোদী।’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী থাইল্যান্ড সফর সেরে ৪ এপ্রিল থেকে দুই দিনের শ্রীলঙ্কা সফর করবেন। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Post Views: 133

Continue Reading

Previous: এবারে লখনউ পিচকে একহাত গোয়েঙ্কার
Next: পিচ বিতর্ক ভুলে হায়দরাবাদ ম্যাচে ফোকাস নাইটদের

সম্পর্কিত গল্প

lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
modi-dd.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?

Online Desk জুলাই 22, 2026
WAR-SHIP2.png

ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

Online Desk জুলাই 21, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.