Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর অভ্যর্থানায় কর্নেল সোফিয়ার পরিবার, “অপারেশন সিঁদুরে” রাঙালো প্রধানমন্ত্রীর রোডশো !

মোদীর অভ্যর্থানায় কর্নেল সোফিয়ার পরিবার, “অপারেশন সিঁদুরে” রাঙালো প্রধানমন্ত্রীর রোডশো !

Online Desk মে 26, 2025
Modi-2.jpg

ওঙ্কার ডেস্ক : সোমবার বরোদায় মোদীর রোডশোয়ে যোগ দিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। ‘অপারেশন সিঁদুর’-এর পর গুজরাতে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। যথারীতি এই আয়োজন ঘিরে ছিল গুজরাতের সাধারণ মানুষের প্রবল উন্মাদনা। কর্ণেল কুরেশির পরিবারকে এই আয়োজনে যুক্ত করে বাড়তি আকর্ষণ জাগিয়েছিল উদ্যোক্তারা। জাতীয়তাবোধ জাগাতে মোদিও এই রোডশোয়ে টেনে আনলেন অপারেশন সিঁদুরের বীরগাথা।

বললেন, “অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে ঐক্যবদ্ধ করেছে। অনেক ভারতীয় এখন নবজাতকের নাম রাখছেন ‘সিঁদুর’। মানুষ স্থানীয় পণ্য কিনছে”। একই সঙ্গে তিনি ফের তুলে আনলেন সামরিক ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার প্রসঙ্গ। বললেন, “এই অভিযান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে”। দেশের নাগরিকদের তিনি ভারতীয় পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

 

সোমবার বরোদার হার্নি বিমানবন্দর থেকে শুরু হয় মোদীর রোডশো। রাস্তার দুপাশে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য বর্ণনা করে নানা ধরণের হোডিং টাঙানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপছে পড়েছিলেন গুজরাতের মানুষ। ছিলেন কর্নেল সোফিয়ার বাবা তাজ মহম্মদ এবং মা হালিমা কুরেশি। এদিন অহমদাবাদেও রয়েছে প্রধানমন্ত্রীর আরও একটি রোডশো। উদ্যোক্তারা মনে করছেন সেখানেও শামিল হতে পারেন ৫০ হাজার মানুষ।

দু’দিনের গুজরাত সফরে ভুজ, দাহোদ, গান্ধীনগরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের কথা রয়েছে মোদীর। এর মধ্যে ভুজে ৫৩ হাজার ৪১৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। রাজ্য জুড়ে মোট ৭৭,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই উদ্যোগগুলির লক্ষ্য রাজ্যজুড়ে পরিকাঠামো, যোগাযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা।

Post Views: 341

Continue Reading

Previous: হাসপাতাল থেকে ছুটি পেতেই মেয়ের উদ্দেশ্যে খোলা চিঠি পরিচালক প্রভাত রায়ের…
Next: ডুয়ার্সে চলছে অবাধে নদীর সমগ্র লুঠ, আতঙ্কিত পাহাড়ের মানুষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.