Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মঙ্গলবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Online Desk সেপ্টেম্বর 7, 2025
pm-modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। সে রাজ্যের বহু মানুষ বিপদের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতি বন্যাবিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে বন্যায় বিপর্যস্ত হওয়া সাধারণ মানুষের সঙ্গে এবং কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পাঞ্জাব বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রীর পাঞ্জাব সফরের কথা জানানো হয়েছে। পদ্ম শিবিরের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘৯ সেপ্টেম্বর গুরুদাসপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যার্ত ভাই-বোন এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের সাহায্যে সবরকম চেষ্টা করবেন তিনি।’ উল্লেখ্য, টানা বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্য। হড়পা বানে বিধ্বস্ত হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মুকাশ্মীর। বন্যার জলে পাঞ্জাব এবং দিল্লির বহু এলাকা ডুবে গিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করবেন। এ ছাড়া জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকার ক্ষেত। ফসলের ক্ষয়ক্ষতির বিষয়েও খোঁজ নেবেন মোদী।

প্রসঙ্গত, গত ৩৭ বছরের মধ্যে রেকর্ড বন্যা হয়েছে পাঞ্জাবে। এত ভয়াবহ বন্যা বহু দিন দেখেনি পাঞ্জাবের মানুষ। পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা অতি ভারী বৃষ্টির কারণে জলের নীচে চলে গিয়েছে। ইতিমধ্যেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবের আপ সরকার সে রাজ্যকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে। ভারতীয় সেনার তিন বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে।

Post Views: 130

Continue Reading

Previous: মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সেই মাওবাদী কম্যান্ডার অমিত হাঁসদা
Next: তেহট্টে স্বর্নাভ খুনের মামালায় গ্রেফতার ৪, গণপিটুনির জেরে মৃত্যু মুল অভিযুক্ত দম্পতির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.