Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমি দলের কার্যকর্তা, আমার নতুন বস নিতিন, নব্য সর্বভারতীয় সভাপতির ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

আমি দলের কার্যকর্তা, আমার নতুন বস নিতিন, নব্য সর্বভারতীয় সভাপতির ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

Online Desk জানুয়ারি 20, 2026
nitin.jpg

ওঙ্কার ডেস্কঃ বিজেপিতে ‘নবীন’ যুগ। জেপি নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্বগ্রহণ করলেন নিতিন নবীন। মঙ্গলবার সভাপতি হিসেবে শপথ নেন নিতিন নবীন। বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী হলেও বিজেপিতে আমি কার্যকর্তা মাত্র। এখন থেকে নিতিন নবীনই আমার বস্‌!
মঙ্গলবার রাজধানীতে বিজেপির সদর দফতরে বিদায়ী সভাপতি নাড্ডার হাত থেকে দলের দায়িত্ব নেন নিতিন নবীন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির শীর্ষস্তরের নেতারা। নিতিন নবীনকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, দলকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বিজেপির সমস্ত প্রাক্তন সভাপতিরই অপরিসীম অবদান রয়েছে। লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে উঠেছিল। অমিত শাহের নেতৃত্বে একের পর এক রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। জেপি নাড্ডার সময়েও বিজেপির হাত শক্ত হয়েছে। মোদীর বক্তব্য, এর আগে নিতিন নবীন নিজের দায়িত্ব পালন করেছেন। এবার বড় দায়িত্ব তাঁর হাতে।
মোদী বলেন, ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। কিন্তু বিজেপির ক্ষেত্রে তা উলটো। গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও বিহারে আগের থেকে অনেক বেশি ভোট পেয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গেও বিজেপি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
বাংলায় সামনে ভোট। বিরোধী দল হিসেবে বিজেপি কোমর বেধে কাজ করতে প্রস্তুত। এবারের ভোটে বিজেপির অস্ত্র অনুপ্রবেশ। মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, ভারতের সমস্যা এখন অনুপ্রবেশ। কঠোর হাতে অনুপ্রবেশ আটকানো হবে। সভাপতির দায়িত্ব পেয়েই নিতিন নবীনের লক্ষ্য যে বাংলার ভোট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি বাংলার বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন নিতিন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দলের বর্তমান কার্যকরী সভাপতি নিতিন। সূত্রের খবর, সভাপতি পদে নিতিনের নাম প্রস্তাব করেছিলেন মোদীই।

Post Views: 166

Continue Reading

Previous: ইউনুস জমানায় বাংলাদেশে বেড়েছে চুরি-ছিনতাই, রিপোর্ট বাংলাদেশ পুলিশের
Next: অসমে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, আশঙ্কাজনক ৪

সম্পর্কিত গল্প

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026
HIV-VIRUS.png

প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

Online Desk জুলাই 29, 2026

You may have missed

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026
HIV-VIRUS.png

প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.