Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অপারেশন ‘সিঁদুর’–এর পর বাংলায় মোদি, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ঘিরে এলাহি ব্যবস্থা

অপারেশন ‘সিঁদুর’–এর পর বাংলায় মোদি, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ঘিরে এলাহি ব্যবস্থা

Online Desk মে 28, 2025
PM-A-2.jpg

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : অপারেশন ‘সিঁদুর’–এর পর বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন নরেন্দ্র মোদি। সফরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। জেলা প্রশাসন, পুলিশ-প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাঁধে এখন পুরো ব্যবস্থাপনার দায়িত্ব।

 

সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিকবার হেলিকপ্টার ল্যান্ডিংয়ের ট্রায়াল হয়েছে প্যারেড গ্রাউন্ডে। কোথাও যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতেই কেন্দ্র ও রাজ্যের যৌথ নজরদারিতে চলছে গোটা এলাকা ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থলে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। আলাদা করে চিহ্নিত করা হচ্ছে ভিআইপিদের জন্য প্রবেশপথ। মোদির নিরাপত্তায় থাকছে এসপিজি-র বিশেষ টিম, পাশাপাশি মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনীও। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড।

স্থানীয়দের মধ্যে মোদির এই সফরকে ঘিরে রয়েছে প্রবল আগ্রহ। ইতিমধ্যেই বহু মানুষ সভাস্থলে আসার পরিকল্পনা করছেন। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, “এটি হবে ঐতিহাসিক জনসভা। বাংলায় মোদিজির বার্তা থেকেই ভোটের হাওয়া ঘুরবে।”

অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মোদির এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তাই প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর থেকেই আগেভাগে ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে বিজেপি।

Post Views: 148

Continue Reading

Previous: সল্টলেকের উইপ্রো মোড়ে বাস দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচলো নিত্যযাত্রীদের প্রাণ
Next: ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.