Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

Online Desk জুন 3, 2025
FIRE-ARMS.jpeg

নিজস্ব সংবাদদাতা, উত্তর চব্বিশ পরগনা: পানিহাটি পৌরসভায় চাঞ্চল্যকর ঘটনা, খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে চালানো গোপন অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং গুলি। অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে ‘নেপালি’ বর্তমানে পলাতক। সূত্রের দাবি, তিনি পানিহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত নেপালির বাড়িতে হানা দেয় দুই থানার আধিকারিকেরা। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ থাকলেও এতদিন পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এবার গোপন সূত্রে খবর পেয়ে আচমকা অভিযান চালানো হয়। অভিযানে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক পিস্তল, রিভলভার, সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র, পাশাপাশি প্রচুর কার্তুজ ও তাজা গুলি।

প্রসঙ্গত, নেপালিকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এতদিন রক্ষা পেয়ে এসেছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই প্রসঙ্গে বলেন , “নেপালি বহুদিন ধরেই অস্ত্র ব্যবসায় যুক্ত। পুলিশ এতদিন কেন কোনও ব্যবস্থা নেয়নি, সেটাই বড় প্রশ্ন।”
এই ঘটনার পর থেকেই পলাতক নেপালি ও তার সহযোগীরা। কোথা থেকে এত বিপুল অস্ত্র এল, তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই অস্ত্র মজুতের পিছনে বড় কোনও চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই একাধিক জায়গায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় শাসক দলের অন্দরেও চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা দাবি তুলেছে, শাসক দলের ছত্রচ্ছায়াতেই এই দুষ্কৃতীরা মাথাচাড়া দিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 81

Continue Reading

Previous: মুদি দোকান থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশী মদ , গ্রেফতার ১
Next: কর্তব্যরত অবস্থায় মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের,চাঞ্চল্য এলাকাজুড়ে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.