Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দু গড়ে ফের বিপর্যয়, আবারও একটি সমবায় নির্বাচনে হারল বিজেপি

শুভেন্দু গড়ে ফের বিপর্যয়, আবারও একটি সমবায় নির্বাচনে হারল বিজেপি

Online Desk জানুয়ারি 10, 2025
Untitled-design-31.png

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ বছরের শুরুতে ফের এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল কংগ্রেস।যার জেরে ফের চাপের মুখে পড়েছে বিজেপি ও শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের দাঁতন ২ নং ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচনে সমস্ত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস।৯টি আসনের মধ্যে ন’টিতে জয়ী হল তৃণমূলের প্রতিনিধিরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচন ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির ।এদিন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রতিনিধিরা জয়ের পর সবুজ আবির উড়িয়ে মিষ্টি মুখ করে বিজয় উৎসবে মাতেন।দাঁতন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী জানিয়েছেন, ‘এই জয় মা মাটি মানুষের জয়। আমি সমস্ত জয়ী তৃণমূলের প্রতিনিধিদের অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারীর অহংকারের পতন ঘটলো, এর থেকে তা প্রমাণিত হল। মানুষ তৃণমূলের সঙ্গে আছে’।আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক সমবায় নির্বাচনের জয় বাড়তি অক্সিজেন দিচ্ছে রাজ্যের শাসকদলকে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের ।

ভিডিও দেখুন-

Post Views: 211

Continue Reading

Previous: প্রসূতির মৃত্যুঘিরে উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে, মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার অভিযোগ
Next: ‘আমিও মানুষ, ঈশ্বর নই’, নন বায়োলজিক্যাল অবস্থান খারিজ করলেন মোদী

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.