Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের কনিষ্ঠতম পুর প্রশাসক কেরলের দিয়া বানু, ভারতেও ‘জেন জি’-র প্রতিনিধিত্ব শুরু ?

দেশের কনিষ্ঠতম পুর প্রশাসক কেরলের দিয়া বানু, ভারতেও ‘জেন জি’-র প্রতিনিধিত্ব শুরু ?

Online Desk ডিসেম্বর 27, 2025
diya-binu-pulickakandam-1.png

ওঙ্কার ডেস্ক: কেরলে নতুন মুখ রাজনীতিতে। পালা শহরে রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা কমই উঠে এসেছে। ভোটের ফল ঘোষণার কয়েক সপ্তাহের অনিশ্চয়তা, দরকষাকষি আর সমীকরণের পর শেষ পর্যন্ত এক মুখ সামনে এল, যা রাজনীতির চেনা ছবির বাইরে। এবার মাত্র ২১ বছর বয়সে পালা পৌরসভার চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নিলেন দিয়া বিনু পুল্লিক্কাকান্দম – যিনি দেশের কনিষ্ঠতম পৌরসভা চেয়ারপার্সন।

প্রথমবার ‘জেন জি’ প্রজন্মের কোনও প্রতিনিধি বসলেন পৌর প্রশাসনের শীর্ষ চেয়ারে কোট্টায়াম জেলার এই ছোট শহরে। পালা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে দিয়া পেয়েছেন মোট ১৩১টি ভোট। শুধু তিনি নন পাশাপশি জয়ী হয়েছেন তাঁর বাবা বিনু পুল্লিক্কাকান্দম এবং কাকা বিজু পুল্লিক্কাকান্দম। ফলে পৌরসভার ক্ষমতার ভারসাম্যে পুল্লিক্কাকান্দম পরিবার এবার একজোটে দায়ভার সামলাবেন তা বলাই বাহুল্য।
২৬ সদস্যের পালা পৌর কাউন্সিলে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) জিতেছে ১২টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) পেয়েছে ১০টি আসন। বাকি চারটি আসন যায় নির্দল প্রার্থীদের ঝুলিতে, এর মধ্যে পুলিক্কাকান্দম পরিবারের তিনটি এবং কংগ্রেসের বিদ্রোহী প্রার্থী মায়া রাহুলের একটি। শেষ পর্যন্ত পুলিক্কাকান্দম পরিবার ইউডিএফকে সমর্থন করায় তারা পৌরসভা গঠন করে।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়া জানান, তিনি বুনিয়াদি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকি বিশেষ গুরুত্ব দেবেন। তাঁর কথায়, “আমার বাবা টানা পঞ্চমবার জিতলেন। আমার যখন এক বছর বয়স, তখনই উনি প্রথম কাউন্সিলর হন। ছোটবেলা থেকেই ওঁর কাজ দেখে বড় হয়েছি – সেখান থেকেই এই অনুপ্রেরণা”। মাদ্রাজ খ্রীষ্টান কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এই নবীন নেত্রী জানালেন, দায়িত্ব সামলে পাশাপশি উচ্চশিক্ষাও চালিয়ে যেতে চান তিনি।

Post Views: 241

Continue Reading

Previous: লালকেল্লার গাড়ি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল ৪০ কেজি বিস্ফোরক, জানালেন শাহ
Next: চন্দ্রভাগা নদীর উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে ভারত, কোণঠাসা পাকিস্তান

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.