Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • রবীন্দ্রনাথ তো বাংলাতেই লিখতেন !

রবীন্দ্রনাথ তো বাংলাতেই লিখতেন !

Online Desk আগস্ট 7, 2025
Rabi.jpg

বিপ্লব দাশ : বাংলা কোনো ভাষাই নয়, এমন অজ্ঞতা নিয়ে যে শাসকদল দেশের ভাষা বৈচিত্র এবং তার শ্রেষ্ঠ ভাষাকে অপমান করে, তাদেরই অধীন ডাক বিভাগ আবার রবীন্দ্রনাথ ছাড়া গতি পাচ্ছে না। দেখে অবাক এবং হাস্যকর লাগে এ কারণে- ডাকটিকিটের গরিমা ফেরাতে “ফর এভার লেটারস্” অর্থাৎ “চিরকালীন চিঠিতে” শীর্ষনামে কেন্দ্রের ডাক বিভাগ যে উদ্যোগ নিয়েছে তার প্রচারের বিষয়বস্তু কিন্তু “বৃষ্টি ও রবীন্দ্রনাথ”। এই নামেই একটি বিশেষ চিত্র পোস্টকার্ড সেট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আশ্চর্যের বিষয়, হাতে লেখা চিঠির অভ্যাস ফেরাতে রবীন্দ্রনাথকেই তুলে ধরতে হল ? রবীন্দ্রনাথ নিশ্চয়ই হিন্দিতে চিঠি লিখতেন না। তিনি যে ভাষায় লিখতেন তাকেই তো ভাষা মনে করছে না দেশের শাসকদল। কেন এই দ্বিচারিতা তা কেন্দ্রের ভাষাবিশারদরাই বলতে পারবেন। তবে এটা সত্য, কোনো অজ্ঞতা থেকে মহত্ব প্রতিষ্ঠা করা যায় না। এই কেন্দ্রই শান্তিনিকেতন থেকে রবীন্দ্র আদর্শ ও সংস্কৃতি উৎখাত করার কতই না চেষ্টা করেছে, করে চলেছে। তাদের কমান্ডার বিদ্যুৎ চক্রবর্তীকে নিশ্চয়ই ভুলে যাননি বাঙালিরা। এমন কি শান্তিনিকেতনে বিশ্বভারতীর কিছু সংস্কারের কাজ করতে গিয়ে রবীন্দ্রনাথকেই ভুলে গিয়েছেন। সেখানে ফলাও করে দেখানো হয়েছে নরেন্দ্র মোদীর নাম। অথচ এই মোদী আর্জেন্টিনায় গিয়ে গুরুদেবেই বিগলিত। তাই বলতেই হয়, যে দল বাংলাকেই ভাষা বলে মনে করে না, তাদের শাসিত রাজ্যে বাঙালি দেখলেই হেনস্থা করা হয়, তাদের শাসন যন্ত্রে বাঙালি মনীষীর আরাধনা দেখলে মানসিক ভারসাম্যহীনতার কথা মনে পড়ে।

“বৃষ্টি ও রবীন্দ্রনাথ” শীর্ষক একটি বিশেষ চিত্র পোস্টকার্ড সেট প্রকাশ করার পিছনে কারণ হিসেবে মনে করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন শিল্প ও সাহিত্য দূর দূরান্তের মানুষকে একত্রিত করে শিল্পে ও ছন্দে। কবিতা, দর্শন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান নাকি আজও ভারতকে অনুপ্রাণিত করে ও পথ দেখায়। এই থিমভিত্তিক পোস্টকার্ড সেটের মাধ্যমে তারা চাইছে ব্যক্তিসত্ত্বার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সাংস্কৃতিক সংযোগ এবং বর্ষার রোমান্টিকতাকে তুলে ধরতে। এবং আরও আশ্চর্যের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে, পশ্চিমবঙ্গ ডাক বিভাগ শুক্রবার “বৃষ্টি ও রবীন্দ্রনাথ” শীর্ষক আটটি পোস্টকার্ডের সেট প্রকাশ করতে চলেছে, যা কবিগুরুর বর্ষা বিষয়ক সাহিত্য এবৎ বিশ্বে তার গভীর প্রভাবকে স্মরণ করবে।

সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ !

Post Views: 239

Continue Reading

Previous: রাশিয়া সফরে ডোভাল, সাক্ষাৎ করতে পারেন পুতিনের সঙ্গে
Next: এবারে বাংলার ভাষার অধিকার প্রতিবাদ ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.