Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গর্ভপাত করাতে চাপ দিয়েছিল, ঘুমন্ত অবস্থায় প্রেমিককে গলা কেটে খুন করল নাবালিকা

গর্ভপাত করাতে চাপ দিয়েছিল, ঘুমন্ত অবস্থায় প্রেমিককে গলা কেটে খুন করল নাবালিকা

Online Desk সেপ্টেম্বর 30, 2025
crime-d.jpg

ওঙ্কার ডেস্ক: ১৬ বছর বয়সী নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছিল। আর তার পর তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিয়েছিল প্রেমিক। এমনকি ছুরি দিয়ে হুমকিও দিয়েছিল। কিন্তু সেই ছুরি দিয়ে গর্ভবতী কিশোরী প্রেমিকের গলা কেটে খুন করে দিল। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত প্রেমিকের নাম মহম্মদ সাদ্দাম। অভিযুক্ত নাবালিকার সঙ্গে সে প্রেমের সম্পর্কে ছিল। কিন্তু ওই নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ার পর তাকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকি গর্ভপাত করানোর জন্যও চাপ দিতে থাকে সাদ্দাম। কিন্তু তাতে রাজি ছিল না কিশোরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাসপুরের কোনি থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত মেয়েটি। ২৮ সেপ্টেম্বর সাদ্দামের সঙ্গে দেখা করতে রায়পুরে যায় সে। সাদ্দাম, মূলত বিহারের বাসিন্দা, আভানপুরে এমএস ইঞ্জিনিয়ারিং অফিসার হিসেবে কর্মরত ছিল। দুজনেই রায়পুরের রমন মন্দির ওয়ার্ডের সাতকর গলিতে অবস্থিত অ্যাভন লজে ওঠে। শনিবার থেকে তারা ওই লজে থাকছিল।

পুলিশ জানতে পেরেছে ২৮ সেপ্টেম্বর রাতে, সাদ্দাম যখন লজের ঘরে ঘুমাচ্ছিল, সেই সময় ওই কিশোরী ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে। এরপর সে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে, সাদ্দামের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে লজের ঘরের চাবিটি কাছের রেললাইনে ছুঁড়ে ফেলে দেয় সে। পরের দিন সকালে অভিযুক্ত কিশোরী বিলাসপুরে ফিরে তার মায়ের কাছে অপরাধ স্বীকার করে। তার মা তৎক্ষণাৎ তাকে কোনি থানায় নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনা জানতে পেরে পুলিশ তড়িঘড়ি অ্যাভন লজে যায় এবং সাদ্দামের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।

Post Views: 93

Continue Reading

Previous: জৈবিক হুমকি ও তেজস্ক্রিয় বিপর্যয়ের বিরুদ্ধে প্রস্তুতির ডাক সিডিএস অনিল চৌহানের
Next: কোয়েট্টায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.