Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আট বছরেও মেলেনি ঘর, কঠিন সংগ্রাম লালুর

আট বছরেও মেলেনি ঘর, কঠিন সংগ্রাম লালুর

Online Desk ফেব্রুয়ারি 9, 2024
Untitled্.png

আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান : এক পা মাটিতে পড়ে না। লাঠিই তাঁর ভরসা। আট বছর ধরে মাথার উপরে প্লাস্টিকের ছেঁড়া ত্রিপল। একটা নষ্ট হলে আর একটা কোনওমতে জোগাড় করে ঝুপড়ির মাথায় গুঁজে বাসা বাঁচাতে হয়। রোদ, বৃষ্টি ও শীত থেকে রক্ষা পেতে এমন ভাবেই দীর্ঘ আট বছর লড়াই চালাচ্ছেন গলসির খেতুড়া গ্রামের প্রতিবন্ধী বাসিন্দা লালু বাগদি। তবে ঝড় উঠলে বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র। দীর্ঘদিনের দুঃখ কষ্ট, ব্যথা, বেদনার কথা বলতে গিয়ে কান্নায় ভাঙলেন লালু।
আট বছর আগে ঘর তৈরির জন্য সরকারের তরফে কিছু টাকা পেয়েছিলেন লালুর মা আরতী বাগদি। তা দিয়ে বাড়ির খানিক কাজ হয়েছিল তবে টাকার অভাবে বন্ধ হয়ে যায় বাড়ি নির্মান। তখন থেকে নির্মীয়মাণ বাড়ির পাশে বাঁশ এ্যাসবেস্টারের সাথে ত্রিপল টাঁঙিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি। বাড়িতে ছোট ভাই ভুলু বাগদি মানসিক ভারসাম্যহীন। মা ও ছোট ভাইয়ের একমাত্র ভরসা লালু।
জন্ম থেকেই প্রতিবন্ধী লালু। তেমন কোনও কাজ করতে পারেন না। এদিকে সরকারি রেশনের চাল ও ভাতার টাকাতে ভরে না তিনটি পেট। তাই পেটের টানে ভিক্ষা করতে হয় তাকে. একসময় বাবা খেতমজুরের কাজ করে সংসার চালাতেন। তিনিও গত হয়েছেন বহুদিন। তখন থেকে তার উপরে সংসারের ভার। ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতিও পান। তবে তা পূরণ হয়নি আজও। সরকারি দফতরে দফতরে ঘুরেও মেলেনি কোনও সহযোগিতা। এভাবেই পেরিয়ে গেল আট আটটা বছর.

Post Views: 104

Continue Reading

Previous: জলপাইগুড়িতে শুরু হল সৃষ্টিশ্রী মেলা
Next: মুর্শিদাবাদে হরিহরপড়ার ঘটনায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.