Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আজও মাটির প্রদীপ, পুরুলিয়ার জুগিডিতে ঐতিহ্যের দীপাবলী

আজও মাটির প্রদীপ, পুরুলিয়ার জুগিডিতে ঐতিহ্যের দীপাবলী

Online Desk অক্টোবর 19, 2025
Pradip.jpg

নিজস্ব সংবাদদাতা : আধুনিকতার যুগে যখন সবকিছুই বদলে যাচ্ছে, তখনও পুরুলিয়ার জুগিডি গ্রামে দীপাবলি উদযাপিত হয় মাটির প্রদিপের আলোই। এখনকার মানুষ এখনও ঐতিহ্যবাহী মাটির প্রদীপ ব্যাবহারে বিশ্বাসী। মাটির প্রদীপ শুধু আলোই দেয় না, বরং এটি ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। পুরুলিয়ার জুগিডি গ্রামে দীপাবলি উদযাপনের এই ঐতিহ্যবাহী রীতিটি আজও বজায় আছে। আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই সারা দেশে পালিত হবে আলোর উৎসব দীপাবলী, পশ্চিমবঙ্গে যা কালীপুজো নামে পরিচিত। উৎসবের এই আবহে এখন দিকে দিকে শুধুই ঝলমলে ইলেকট্রনিক্স বাতির রমরমা। বাজারে সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য নানান রঙিন এলইডি আলো। বাঙালির এই প্রিয় ঐতিহ্যবাহী প্রদীপ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই তীব্র প্রতিযোগিতার বাজারেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল পুরুলিয়ার বলরামপুর ব্লকের জুগিডি গ্রামে।

পুরুলিয়ার জুগিডি গ্রামের কুমরেরা যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে আজও তাঁদের প্রাচীন পেশাকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস সংগ্রাম করে চলেছেন। প্রদীপের চাহিদা কমলেও, এই শিল্পীরা তাঁদের পারিবারিক পরম্পরাকে আজও আঁকড়ে ধরে রেখেছেন গভীর নিষ্ঠার। গ্রামের কুমোরপাড়া জুড়ে এখন মাটির গন্ধ আর প্রদীপ তৈরির ব্যস্ততা।

এই প্রসঙ্গে এক মৃৎশিল্পী জানান, “চিনা বাতির দাপটে কদর কমেছে ঠিকই, কিন্তু উৎসবের রাতে মাটির প্রদীপের একটা আলাদা টান আছে। সেই টানেই আজও মানুষ খোঁজ করেন।”
জানা গেছে, দীপাবলীর আগেই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের টাটা, চাইবাসা এবং এমনকি ওড়িশার বিভিন্ন এলাকা থেকেও প্রচুর পরিমাণে মাটির প্রদীপের বায়না আসে জুগিডির এই গ্রামে। আধুনিকতার আগ্রাসন সত্ত্বেও নিজেদের ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টাই আজ জুগিডির কুমোরদের আসল পরিচয়। তাঁদের হাতে তৈরি প্রতিটি প্রদীপ আলো নয়, বরং ভারতের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক।

Post Views: 97

Continue Reading

Previous: দেশের মাটিতে ভারতকে হারাল অস্ট্রেলিয়া, সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু
Next: ঝলমলে আবহাওয়ায় কালীপুজোর উৎসব রাজ্যজুড়ে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.