Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরুলিয়ায় পাঠশালায় নিয়োগ দুর্নীতি,মামলা হাইকোর্টে

পুরুলিয়ায় পাঠশালায় নিয়োগ দুর্নীতি,মামলা হাইকোর্টে

Online Desk ফেব্রুয়ারি 7, 2024
20240207_170317.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুরুলিয়ার গ্রামীণ পাবলিক লাইব্রেরীতে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্বে বঞ্চিত চাকরির প্রার্থীরা বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলাকারিদের দাবি, গত বছরের আগস্টে পুরুলিয়া গ্রামীণ পাবলিক লাইব্রেরীর ৩০ শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষায় বসে ১৩৪ পরীক্ষার্থী। তিন ধাপে পরীক্ষা হয়। প্রথমে লিখিত তারপর কম্পিউটার এবং শেষে ইন্টারভিউ হয়। মামলাকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, লিখিত এবং কম্পিউটার পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং কাট অফ মার্কস সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হলেও ইন্টারভিউয়ের কোনও চূড়ান্ত লিস্ট এবং ওয়েটিং লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। অথচ রাতারাতি ২৯ জনকে ব্যক্তিগত মেলে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলাকারী চাকরিপ্রার্থীরা এই নিয়োগে স্বজনপোষনের অভিযোগও এনেছেন। ইন্টারভিউ প্যানেলে থাকা এক আধিকারিকের ছেলেও নিয়োগ পত্র পেয়েছেন বলে তাঁদের অভিযোগ। চূড়ান্ত তালিকা প্রকাশ করে স্বচ্ছভাবে নিয়োগ এবং নিয়োগের দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবার তারা কলকাতা হাইকোর্টে মামলা করলেন।

Post Views: 63

Continue Reading

Previous: ২১ লক্ষ শ্রমিককে তাদের বকেয়া টাকা পাঠানো হচ্ছে:মমতা
Next: এবার ম্যান স্পেশাল বাস

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.