Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রুশ প্রেসিডেন্টের ভারত সফর, তেল সহ বহু দ্বিপাক্ষিক ইসুতে মোদী পুতিন বৈঠক

রুশ প্রেসিডেন্টের ভারত সফর, তেল সহ বহু দ্বিপাক্ষিক ইসুতে মোদী পুতিন বৈঠক

Online Desk নভেম্বর 28, 2025
Putin.jpg

ওঙ্কার ডেস্ক : নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন ও দিল্লি পুতিনের ভারত সফর নিশ্চিত করেছে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর তিনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তেল ইস্যুতে ভারত আমেরিকার সংঘাতের মধ্যে পুতিনের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য ও তেল পরিশোধন সংস্থাগুলি জানিয়েছে, ভারতের রাশিয়ান তেল আমদানি ডিসেম্বরে কমপক্ষে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছোতে চলেছে। অথচ নভেম্বরেই সাম্প্রতিক বহু মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। এই মন্দার জন্য দায়ী করা হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞাকে।

ক্রেমলিন জানিয়েছে, ভারত সফরে রুশ প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন। এই সফরে দু দেশের মধ্যে বেশ কয়েকটি অনির্দিষ্ট আন্তঃসরকারি এবং বাণিজ্যিক নথি স্বাক্ষরিত হবে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, “এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে দু দেশের সহায়ক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ভারত- রাশিয়ার সম্পর্কের বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।” এতে বলা হয়েছে,দ্বিপাক্ষিক আলোচনায় রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ডিসেম্বরে পুতিন ভারতে এসেছিলেন। তাঁর ওই ভারত সফর ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার কয়েক মাস আগে।

Post Views: 102

Continue Reading

Previous: অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা; আমেরিকায় বন্ধ হতে পারে বহু দেশের প্রবেশ
Next: এসআইআর-এর ফলে ‘অমানবিক চাপে মৃত্যু’;  বিস্ফোরক অভিযোগ তুলে কমিশনের দরজায় তৃণমূল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.