Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২ পুলিশ কর্মী

ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২ পুলিশ কর্মী

Online Desk এপ্রিল 8, 2025
jghj.png

তাপস ঘোষ, রঘুনাথগঞ্জ : ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে তীব্র জনবিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠল রঘুনাথগঞ্জ থানা এলাকার উমরপুর। সোমবার দুপুরে জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক খণ্ডযুদ্ধের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। এই ঘটনায় আপাতত দুই পুলিশকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
গত কয়েকদিন ধরেই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল জঙ্গিপুরের বিভিন্ন এলাকায়। সুতি, সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জ এলাকায় একাধিকবার বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটেছে। পুলিশ শুরু থেকেই কড়া অবস্থানে ছিল। সোমবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উমরপুরে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি বিশাল মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে অংশগ্রহণকারী বহু মানুষ স্পষ্ট হুঁশিয়ারি দেন, ওয়াকফ বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং তার ফল আগুন ছড়াতে পারে।
এরপর কয়েকশো মানুষ ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা চরমে পৌঁছয়। শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা। এর পরই উত্তেজিত জনতা ইট-পাথর ছুঁড়ে আক্রমণ করে পুলিশকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু তাতেও জনতা থামেনি। প্রতিরোধে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। এর মাঝেই পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই খণ্ডযুদ্ধে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নেতৃত্বে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। তাঁর তত্ত্বাবধানে টিয়ার গ্যাস ও বাড়তি বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের দাবি, ঘটনায় আপাতত দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন সংঘর্ষে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের কথা জানানো হয়নি। তবে এলাকায় টহলদারি ও নজরদারি জোরদার করা হয়েছে।
ওয়াকফ বিল নিয়ে রাজ্যজুড়ে যে অশান্তির স্রোত বয়ে চলেছে, সোমবার রঘুনাথগঞ্জের ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ। পুলিশের আশ্বাস, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আরও বাহিনী মোতায়েন রাখা হবে।

Post Views: 71

Continue Reading

Previous: সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪- ২৫
Next: নাইট ক্লাবের ছাদ ভেঙে ৪৪ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.