Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নাইট ক্লাবের ছাদ ভেঙে ৪৪ জনের মৃত্যু

নাইট ক্লাবের ছাদ ভেঙে ৪৪ জনের মৃত্যু

Online Desk এপ্রিল 9, 2025
20250409_090035.jpg

ওঙ্কার ডেস্ক: নাইট ক্লাবের ছাদ ভেঙে পড়ে বিপর্যয়। মৃত্যু হল ৪৪ জনের। আহত হয়েছেন বহু। ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্তো ডোমিঙ্গোয় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই নাইট ক্লাবটির নাম জেট সেট। দুর্ঘটনার সময় ক্লাবটিতে ৫০০ থেকে এক হাজারের মতো মানুষ ছিলেন। আচমকা ক্লাবটির ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ভিতরে আটকে পড়া জীবিত মানুষদের আর্তনাদ ভেসে আসে। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করা হয়। প্রায় ৪০০ জন ব্যক্তি উদ্ধার কাজে সামিল বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের বিবৃতি অনুসারে, দুর্ঘটনার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছেন দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সিওই হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ সংবাদ মাধ্যমকে জানান প্রাথমিক তথ্য অনুযায়ী ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক হতে পারে। উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।।

Post Views: 129

Continue Reading

Previous: ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২ পুলিশ কর্মী
Next: জঙ্গিপুরে বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা প্রশাসনের

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.