Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • জঙ্গিপুরে বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা প্রশাসনের

জঙ্গিপুরে বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা প্রশাসনের

Online Desk এপ্রিল 9, 2025
jghj-768x432.png

ওঙ্কার ডেস্ক: ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন সহিংস চেহারা নিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। মঙ্গলবার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। এই আবহে এবার এলাকায় শান্তি ফেরাতে একাধিক নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। জঙ্গিপুরে ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ৫ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আগামী ১১ এপ্রিল পর্যন্ত জঙ্গিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, কোনও ভুল খবর যাতে না ছড়ানো হয়।

ওয়াকফ বিলের বিরুদ্ধে এই বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘পুলিশের বাড়াবাড়ির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’ অন্যদিকে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বাম জমানায় পুলিশ এভাবে লাঠিপেটা করেনি।’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে পুলিশের গাড়িই জ্বলছে। অবিলম্বে প্যারা মিলিটারি ফোর্স নামানো উচিত।’

উল্লেখ্য, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা যেমন জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এলাকায় ওয়াকফ বিলের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সেই বিক্ষোভ চরমে পৌঁছয়। বিল প্রত্যাহারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করে বিক্ষোভকারীরা। অভিযোগ, সেই সময়ে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

Post Views: 123

Continue Reading

Previous: নাইট ক্লাবের ছাদ ভেঙে ৪৪ জনের মৃত্যু
Next: বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানাকে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.