Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানাকে

বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানাকে

Online Desk এপ্রিল 9, 2025
20250408_105615.jpg

ওঙ্কার ডেস্ক: সব জল্পনার অবসান। অবশেষে বিশেষ বিমানে করে ভারতে আনা হচ্ছে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাঁর প্রত্যর্পণের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন নাকচ করে দিয়েছে। সমস্ত আইনি লড়াই শেষ হয়ে যাওয়ার পর এই কুখ্যাত সন্ত্রাসীকে এবার ভারতের হাতে তুলে দিতে চলেছে ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, রানাকে নিয়ে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোরে বিমানটি ভারতের মাটি ছোঁবে।

প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে গত মার্চ মাসেও মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাহাউর রানা। কিন্তু সেবারেও তাঁর আবেদন খারিজ করে দেয় কোর্ট। আদালতে রানা বলেছিলেন, মুসলিম হওয়ার কারণে তাঁকে ভারতে অত্যাচার করা হবে।

তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। ২৬/১১ মুম্বই হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে যৌথ সাংবাদিক সম্মেলনে রানা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘আমার প্রশাসন বিশ্বের একজন চক্রান্তকারী এবং অত্যন্ত খারাপ লোকের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে।’ ট্রাম্প আরও জানান বিচারের মুখোমুখি করার জন্য তাহাউর রানাকে ভারতে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ২৬ নভেম্বর, ১০ জন পাকিস্তানি সন্ত্রাসীর একটি দল মুম্বইয়ে হামলা চালায়। প্রায় ৬০ ঘন্টা ধরে চলা সেই হামলায় ১৬৬ জনকে খুন করা হয়েছিল।

Continue Reading

Previous: জঙ্গিপুরে বন্ধ ইন্টারনেট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা প্রশাসনের
Next: সুদের হার কমলো, হোম ও অটো লোনের ইএমআই-এ স্বস্তির সম্ভাবনা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.