Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুদের হার কমলো, হোম ও অটো লোনের ইএমআই-এ স্বস্তির সম্ভাবনা

সুদের হার কমলো, হোম ও অটো লোনের ইএমআই-এ স্বস্তির সম্ভাবনা

Online Desk এপ্রিল 9, 2025
WhatsApp-Image-2025-04-09-at-12.23.04.jpeg

ওঙ্কার ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করেছে। এতে উপভোক্তারা কিছুটা স্বস্তির ইংগিত পাচ্ছে। কারণ, এর ফলে গৃহঋণ ও গাড়ি ঋণের ইএমআই-র হার কমতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছর সুদ কমতে পারে আরও ৭৫–১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত। তবে প্রথম পর্যায়ে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক। এতে আবাসনের ক্ষেত্রে উৎসাহ যোগাবে। কারণ, হোম লোন কমলে আরও বেশি মানুষ বাড়ি কেনায় উদ্যোগী হবে।

আসলে রেপো রেট হল সেই হার, যার ভিত্তিতে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এটি কমলে ব্যাঙ্কগুলোরও অর্থ ধার করার খরচ কমে যায়, এতে গ্রাহকদের ঋণের উপর সুদের চাপ কমে। যার ফলে হোম লোন, অটো লোন-সহ বিভিন্ন ঋণের ইএমআই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার রেপো রেট ৬.২৫% থেকে কমিয়ে ৬% করায় এই নিয়ে দ্বিতীয়বার রেপো রেট কমানো হল।

বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রাস্ফীতি এখন নিয়ন্ত্রণে। তা প্রায় ৪.৫%-এ স্থিতিশীল থাকায় এর ফলে সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াবে, যা ঋণগ্রহণের সহায়ক হবে। অটো ঋণের ক্ষেত্রেও দেখা দিয়েছে সুদের হার কমার সম্ভাবনা। যার ফলে গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। তবে এ ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর তৎপরতা অনেকাংশে নির্ভর করছে।

Post Views: 148

Continue Reading

Previous: বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানাকে
Next: মাথার দাম ছিল ১ লক্ষ টাকা, বিহারের বাঁকায় এনকাউন্টারে নিহত সেই মাওবাদী

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.