Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাথার দাম ছিল ১ লক্ষ টাকা, বিহারের বাঁকায় এনকাউন্টারে নিহত সেই মাওবাদী

মাথার দাম ছিল ১ লক্ষ টাকা, বিহারের বাঁকায় এনকাউন্টারে নিহত সেই মাওবাদী

Online Desk এপ্রিল 9, 2025
20250402_122549.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে মৃত্যু হল এক মাওবাদীর। বিহারের বাঁকা জেলায় এই গুলিযুদ্ধের ঘটনা ঘটেছে বলে বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে। নিহত মাওবাদী কম্যান্ডার সিপিআই (মাওবাদী) – দলের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীর নাম, রমেশ টুডু ওরফে টেডুয়া। ৩৫ বছর বয়স তাঁর। রমেশের মাথার দাম আগেই ১ লক্ষ টাকা ঘোষণা করেছিল পুলিশ। বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে সক্রিয় ছিলেন রমেশ। গোপন সূত্রে খবর পেয়ে, নিরাপত্তা কর্মীরা বাঁকা জেলার কাটোরিয়া থানা এলাকার কালোথার জঙ্গলে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। পুলিশকে দেখে রমেশ টুডু এবং তাঁর সহযোগীরা গুলি চালাতে শুরু করেন। এরপর পুলিশও গুলি চালায়। সেই গুলিযুদ্ধে রমেশের মৃত্যু হয়।

রমেশ টুডুকে দ্রুত উদ্ধার করে কাটোরিয়া সরকারি রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর সহযোগীরা বুধি ঘাট এবং কালোথরের মধ্যবর্তী জঙ্গলে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাঁকার পুলিশ সুপার (এসপি) উপেন্দ্র নাথ ভার্মা জানিয়েছেন, নিহত মাওবাদী জামুই জেলায় নকশাল সংগঠনের এরিয়া কমান্ডার ছিলেন। জামুই জেলার চন্দ্র মান্ডি এবং চাকাই থানায় তার বিরুদ্ধে মাওবাদী ঘটনা সম্পর্কিত একাধিক মামলা দায়ের হয়েছিল। নিহত মাওবাদী নেতার কাছ থেকে একটি কার্বাইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 192

Continue Reading

Previous: সুদের হার কমলো, হোম ও অটো লোনের ইএমআই-এ স্বস্তির সম্ভাবনা
Next: নিজেদের পরিকল্পনায় হার, অথচ ইডেনের পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.