Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নিজেদের পরিকল্পনায় হার, অথচ ইডেনের পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

নিজেদের পরিকল্পনায় হার, অথচ ইডেনের পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

Online Desk এপ্রিল 9, 2025
dtyhu

স্পোর্টস ডেস্ক :ফুটবলে ও ক্রিকেটে সঞ্জীব গোয়েঙ্কার দল জিতল। তাতে একবার কলকাতা আনন্দে ভাসল। একবার কলকাতা হতাশায় ডুবল। মোহনবাগানকে জেতাতে যুবভারতীতে ছুটে গিয়েছিলেন ঋষভ পন্থ। আর কলকাতাকে হারাতে ইডেনে খেলা দেখতে এসেছিলেন ম্যাকলারেন, পেত্রাতোসরা। দেখলেন লখনউয়ের জয়।মিচেল মার্শ ও নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৩ উইকেটে ২৩৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। পাহাড় রান টপকাতে নেমে ৭ উইকেটে হারিয়ে ২৩৪ রান তুলতে পেরেছে কলকাতা। তাতে হারতে হয়েছে চার রানে। ২০২৩ আইপিএলে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন রিঙ্কু সিং।

ম্যাচের শেষ ওভারে যশ দয়ালকে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে অবিস্মরীয় জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। কলকাতার ইডেন গার্ডেনে সোমবার সেরকম প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জয়ের জন্য শেষ ২ ওভারে ৩৮ আর শেষ ওভারে ২৪ রান দরকার ছিল কেকেআরের। শেষ ১২ বলের ৯টিই খেলেছেন রিঙ্কু। এর ৬টিতেই মেরেছেন চার অথবা ছক্কা। কিন্তু আহমেদাবাদের স্মৃতি ফেরাতে পারলেন না।আর ম্যাচ হেরে নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে ইডেনের পিচ কিউরেটরের উদ্দেশ্য বললেন,দেখুন পিচ নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা অনেক কিছু বলেছেন এটা নিয়ে। আমি আর কিছু বলব না, বললে ঝামেলা লেগে যাবে। আমাদের পিচ কিউরেটর অনেক প্রচার পেয়েছেন। আমি মনে করি উনি প্রচার পেয়ে খুশি। হোম অ্যাডভান্টেজ নিয়ে আপনাদের যা লেখার লিখুন, লিখতে পারেন। আমার যদি কিছু বলার থাকে তা হলে আইপিএলকে বলব।’

Post Views: 108

Continue Reading

Previous: মাথার দাম ছিল ১ লক্ষ টাকা, বিহারের বাঁকায় এনকাউন্টারে নিহত সেই মাওবাদী
Next: সামাজিক ন্যায়বিচারের দিকে একটি বড় পদক্ষেপ, সংশোধিত ওয়াকফ আইন প্রসঙ্গে দাবি মোদীর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.