Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সামাজিক ন্যায়বিচারের দিকে একটি বড় পদক্ষেপ, সংশোধিত ওয়াকফ আইন প্রসঙ্গে দাবি মোদীর

সামাজিক ন্যায়বিচারের দিকে একটি বড় পদক্ষেপ, সংশোধিত ওয়াকফ আইন প্রসঙ্গে দাবি মোদীর

Online Desk এপ্রিল 9, 2025
20250409_125245.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন নিয়ে উত্তাল দেশের রাজনীতি। সংসদের উভয়কক্ষে এই বিল পাশ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে এই বিলের পক্ষে নিজের মত প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বিলটি আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটিতে সই করার পরে। এই আবহে ফের একবার এই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াকফ বিল নিয়ে মোদী জানান, ওয়াকফ আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে হাত শিবিরকে নিশানা করে তাঁর দাবি, এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব। মোদী বলেন, ‘তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময়ই এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে। কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সাধারণ মুসলিমরা কী পেয়েছেন? গরিব মুসলিমরা কী পেলেন?’ তাঁর আরও সংযোজন, ‘সমগ্র সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার আইন প্রণয়নের জন্য আমি দেশের সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে। মুসলিমদের অধিকারও সুরক্ষিত হবে এই আইনের ফলে।’

উল্লেখ্য সংসদের নিম্নকক্ষ লোকসভায় গত বৃহস্পতিবার সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ। আর বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ। লোকসভায় দীর্ঘ বিতর্কের পর বিলটি পাশ হয়ে যায়। এর পর রাজ্যসভায় বিলটি পেশ করা হলে পক্ষে ভোট পড়ে ১২৮ এবং বিপক্ষে ভোট পড়ে ৯৫টি। সংসদের উচ্চ কক্ষেও বিলটি পাশ হয়ে যাওয়ার পর সেটিতে সই করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়। দেশের সাংবিধানিক প্রধান সংশোধিত ওয়াকফ বিলে সই করায় সেটি বর্তমানে আইনে পরিণত হয়েছে।

Continue Reading

Previous: নিজেদের পরিকল্পনায় হার, অথচ ইডেনের পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক
Next: দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তবে গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.