Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তবে গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর

দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তবে গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর

Online Desk এপ্রিল 9, 2025
wea.png

ওঙ্কার ডেস্ক: একদিকে বৈশাখের তীব্র গরমে নাজেহাল মানুষ। তারই মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অবশ্য আবহাওয়া দফতর এটাও জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের হাত থেকে রেহাই পাবেনা দক্ষিণবঙ্গবাসী। ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। যার কারণে বুধবার রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের ৫ জেলায়। পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২ থেকে ৩ দিনে কিছুটা নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ১২ই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টি হতে পারে।

Continue Reading

Previous: সামাজিক ন্যায়বিচারের দিকে একটি বড় পদক্ষেপ, সংশোধিত ওয়াকফ আইন প্রসঙ্গে দাবি মোদীর
Next: ফের একসঙ্গে দেখা গেল অভিষেক ও নিমরিতকে, পাশে নেই ঐশ্বর্যা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.