Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • জেলার খবর
  • মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-29.webp

নিজস্ব প্রতিনিধি, মালদা: দশমীর রাতে বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে খুন। মৃত্যু নিশ্চিত করতে গুলি চালান হয় বলেও অভিযোগ। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে মৃতের পরিবার।

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। মৃতের নাম সমীর ঘোষ (২৭)। পরিবার সূত্রে অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তার দলবল এই হামলা চালিয়েছে। মৃতের ভাই বিবেক ঘোষের দাবি, তাঁর দাদা বিজেপি করেন, আর অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। তার জেরেই দশমীর দিন সমীরের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি গুলি করা হয় বলেও অভিযোগ।

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার মমতাপন্থী তৃণমূল। তাঁদের পাল্টা দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাদের।

গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই ভয়াবহ হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Continue Reading

Previous: অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

সম্পর্কিত গল্প

accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-29.webp

মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Online Desk অক্টোবর 22, 2026
accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.